শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

প্রকাশিত:মঙ্গলবার ১২ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জাহাঙ্গীর সরদার,বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে তাঁতীদল নেতা রিপন ও বিএনপি নেতা ছট্টুর বিরুদ্ধে অবৈধভাবে মাছের ঘের জবরদখলের চেষ্টা এবং ডিসিআরকৃত জমি থেকে ভূমিহীন পরিবার উচ্ছেদ এবং ৫০ হাজার টাকা চাঁদাদাবীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।স্থানীয়দের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রিপন ও ছট্টু চক্রটি পরিকল্পিতভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করে মাছের ঘের দখল অন্যথায় ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছে।মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ডিসিআরকৃত জমির ঘের দখল আমাদের মত সাধারণ মানুষের জীবন ও জীবিকায় আঘাত করছে। আমরা এসব চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তিু চাই।মানববন্ধনে ভুক্তভোগী শ্রীউলা ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতি আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি একজন কৃষক ও ভূমিহীন হিসেবে ২০২৫ সাল থেকে লাঙ্গলদাড়িয়া মৌজার সরকারি ১নং খতিয়ানের ২৫২৫ দাগভুক্ত প্রায় দুই একর খাস জমি ইজারা নিয়ে তার ভাইসহ নিয়মিত মাছ চাষ করে আসছেন। কিন্তু শুরু থেকেই এই রিপন-ছট্টু চক্র প্রভাবশালী হওয়ায় তার দখলীয় জমি কেড়ে নেওয়ার জন্য নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি আরও জানান, তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা (মিস কেস) দায়ের করা হয়, যেগুলো ইতোমধ্যে সরকারের পক্ষে নিষ্পত্তি হয়েছে। তবুও প্রতিপক্ষরা থেমে না থেকে নতুন করে দখলচেষ্টা অব্যাহত রেখেছে।আমিরুল ইসলাম বলেন- গত ১১ মে সকাল ১০টার দিকে শ্রীউলার লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিল উদ্দীনের পুত্র ও তাঁতীদল নেতা রিপন মল্লিকের নেতৃত্বে ইয়াহিয়া মল্লিক, ওলিউর মল্লিক, আনিছ মল্লিক, সেলিম মল্লিক, কালাম মল্লিক, হাফিজ মল্লিক এবং গাজীপুর গ্রামের আব্দুস ছাত্তার মোড়লের ছেলে বিএনপি নেতা রফিকুজ্জানন ছট্টুসহ কয়েকজন তার মাছের ঘেরে অবৈধভাবে প্রবেশ করে বেঁড়িবাঁধ কেটে দেয় এবং একটি বাসায় আগুন ধরিয়ে দেয়।এর আগে, রিপন-ছট্টু এসব ভুক্তভোগী পরিবারের কাছে ৫০ হাজার টাকা চেয়ে না পেয়ে তারা এই হামলা চালিয়েছে বলে জানান স্থানীয়রা।মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীউলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম সরদার বলেন, এলাকায় এই চক্রটি দীর্ঘদিন ধরে ভয়ভীতি, মিথ্যা মামলা ও প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখলের চেষ্টা করছে। তাদের সাঙ্গ-পাঙ্গরা বলে বেড়ায় প্রশাসন তাদের হাতের মুঠোয়। রিপন -ছট্টু জেলার বড় নেতা। এতে অসহায় পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।স্থানীয় বাসিন্দা মরিয়ম বিবি বলেন, ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ডিসিআরকৃত জমি দখল, জবরদখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।এসময় মানববন্ধনে কোহিনুর, ইয়াসিন আলী, মতিয়ার রহমান, মিজানুর রহমান, ডা. রিপন, কাজল, আবু সাঈদসহ শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত