শিরোনাম
আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

আজ বিশ্ব ক্যান্সার দিবস

প্রকাশিত:বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আবুল আতা মামুন, স্টাফ রিপোর্টার:বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫, United by Unique”  এ প্রতিপাদ্য নিয়ে প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি যথাযোগ্য গুরুত্বের সাথে সারা পৃথিবীর মতো এ দিবসটি পালন করেছে।  এই রোগে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও লাখ লাখ লোকের প্রাণ হানি ঘটেছে। অথচ কিছু নিয়ম কানুন মেনে চললেই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। কিংবা সূচনায় রোগ নির্ণয় করে সম্পূর্ণ নিরাময় সম্ভব। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির উদ্যোগে ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ, মঙ্গলবার, সকাল ৮.৩০টায় বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সম্মূখে ক্যান্সার সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টি ও ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক  ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়। যেখানে সাংবাদিকবৃন্দ ও দেশের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন।   মানববন্ধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডাঃ কাজী মুশতাক হোসেনসহ প্রমুখ।  প্রেসিডেন্ট ও সেক্রেটারী জেনারেল মহোদয় বলেন কিছু বদ অভ্যাস যেমন ধুমপান এর কারণে মুখের ক্যান্সার, গলনালী ও শ্বাসনালীর ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন অংগের ক্যান্সার হয়। তিনি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হস্পিটাল এন্ড ওয়েলফেয়ার হোম এর কার্যক্রম ও ‘বিশ্ব ক্যান্সার দিবস’ এর তাৎপর্য উত্থাপন করেন।সোসাইটির সামনের সড়ক পথ থেকে দেড় শতাধিক মানুষের এক পদযাত্রা শুরু হয়। সামগ্রিকভাবে এলাকাবাসী, পথচারী এবং গণমাধ্যমের প্রচারনার মধ্য দিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, শ্লোগান বক্তব্যের সাহায্য জনসচেতনতা তৈরী করা হয়। পদযাত্রাটি বাংলাদেশ ক্যান্সার সোসাইটির আনেক্স বিল্ডিং গিয়ে শেষ হয়।পথযাত্রা শেষে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির ডাঃ শাহাদাত হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ এম এ হাই, পরিচালক-বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল এন্ড ওয়েলফেয়ার হোম। উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী পরিষদের সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডাঃ কাজী মুশতাক হোসেন, ট্রেজারার রফিকুল ইসলাম খান এফসিএ, নির্বাহী  সদস্য জনাব মসয়ুদ মান্নান এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তাগণ অভিমত প্রকাশ করেন ক্যান্সার একটি ঘাতক ব্যাধি। প্রতি বছর এই রোগে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও লক্ষ লক্ষ লোকের প্রাণ হানি ঘটছে। অথচ কিছু নিয়ম কানুন মেনে চললেই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। কিংবা সূচনায় রোগ নির্ণয় করে সম্পূর্ণ নিরাময় সম্ভব। ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকারের ব্যাপারে, দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টি, সূচনায় রোগ নির্ণয়সহ রোগীর যথাযথ চিকিৎসা-ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন এবং এ ব্যাপারে দেশের সচেতন জনগণ ও সরকারকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনায় বক্তাগণ ধূমপান, তামাক পাতা, জর্দ্দা, গুল ও খৈনী, ই সিগারেট ইত্যাদি বজর্নের আহবান জানান। সচেতনতা বৃদ্ধির নিমিত্তে প্রেস/ সোশাল মিডিয়ায় ভূমিকার কথা বলেন।সোসাইটির কার্যকরী পরিষদের সদস্য , সোসাইটির জীবন সদস্য ও কর্মকর্তা-কর্মচারী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের  প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে পুরো আয়োজনের গুরুত্ব বাড়িয়ে দেন এবং কর্মসূচি সফল করেন। উক্ত প্রোগ্রামে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আমরা জানতে চাই চ্যানেল। 


আরও খবর




আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

রাজবাড়ী পৌরসভার দক্ষিণ শ্রীপুরে ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী

লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

রাজবাড়ী পৌরসভার দক্ষিণ শ্রীপুরে ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান