শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার মানবতার ফেরিওয়ালা শিল্পপতি আল মুজাহিদ মল্লিক সোনারগাঁও উপজেলাবাসীর আস্থার প্রতীক পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে লালবাগে বিনামূল্যে চিকিৎসা,ওষুধ ও চশমা বিতরণ গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান জেলেদের সরকারি চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া
বুধবার ১৭ জুন ২০২৬
বুধবার ১৭ জুন ২০২৬

আখাউড়া দিয়ে ভারতে ১ দিনে রেকর্ড’ রপ্তানি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মো আনিছুর রহমান ( স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার রেকর্ড পরিমাণ মাছ ভারতে রপ্তানি হয়েছে। দিনভর মোট ২৭টি ট্রাকে করে প্রায় সোয়া তিন কোটি টাকার মাছ ভারতে যায়। বিভিন্ন কারণে মাছ বেশি যায় বলে সংশ্লিষ্ট ব্যবসায়িরা জানিয়েছেন।

শুধু ত্রিপুরা রাজ্য নয় ভারতের সেভেন সিস্টার্স (উত্তর-পূর্বের সাত রাজ্য) হিসেবে খ্যাত সব কয়টি অঞ্চলেই বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের মাছ মানেই ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল রাজ্যের মানুষের কাছে অন্যতম চাহিদার পণ্য। আখাউড়া স্থলবন্দর দিয়ে ওইসব রাজ্যে প্রতিনিয়তই মাছ রপ্তানি হয়। মূলত ত্রিপুরায় রপ্তানি হলেও সেখান থেকে বাকি ছয় রাজ্যে সেখানকার ব্যবসায়িরা বাংলাদেশের মাছ পাঠিয়ে থাকেন। বাংলাদেশের মাছ যাওয়া-না যাওয়ার উপর নির্ভর করে সেখানকার মাছের দামও।

সোমবার সন্ধ্যায় কথা হলে আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক বলেন, ‘দিনকে দিন ভারতের উত্তর-পূর্বের বাংলাদেশের মাছের চাহিদা বেড়ে চলছে। ওপারের বাজার বাংলাদেশের মাছের উপর নির্ভর। শুধু ত্রিপুরা নয় ভারতের সাতটি রাজ্যে বাংলাদেশের মাছ যায়। আজ (সোমবার) তিন কোটি টাকার বেশি মাছ গেছে, যা রেকর্ড বলতে হবে। সাম্প্রতিক সময়ে এত মাছ যায়নি।’

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া এ প্রতিবেদককে বলেন, ‘ত্রিপুরারসহ ভারতের সাতটি রাজ্যে বাংলাদেশি মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে।’

তিনি জানান, সোমবার চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ২৭টি ট্রাকে করে এক লাখ পাঁচ হাজার ৮৪৬ কেজি মাছ ভারতে গেছে, যার মূল্য বাংলাদেশি টাকায় তিন কোটি ২২ লাখ ৮৩ হাজার টাকা। প্রতি কেজি মাছ আড়াই ডলার করে ভারতে যায়। শনিবার সেকেন্ড সেটার ডে, রবিবার সাপ্তাহিক ছুটি, মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে মাছ রপ্তানি বন্ধ থাকবে বিধায় একদিনে এত বেশি মাছ ভারতে গেলো।’

সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্য মতে, আখাউড়া স্থলবন্দর দিয়ে গড় হিসেবে প্রতিদিন এখন প্রায় কোটি টাকার বেশি মাছ রপ্তানি হয়। এসব মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেট, পাঙ্গাস, টেংরা, পাবদা, মেনি ইত্যাদি। এর মধ্যে পাঙ্গাস মাছ যায় সবচেয়ে বেশি, যা ওই সাত অঞ্চলের পাহাড়ি মানুষদের কাছে খুব প্রিয় মাছ। স্থানীয়ভাবে সংগ্রহের পাশাপাশি একাধিক জেলা থেকে আসা মাছ হিমায়িত করে ভারতে রপ্তানি হয়।    

ভারতের ‘সেভেন সিস্টার্স’ মূলত স্থল ও পাহাড় বেষ্টিত। রাজ্যগুলো ভারতের মূল ভুখন্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন। সমুদ্র কিংবা বড় কোনো নদী না থাকায় স্থানীয় মাছও খুব একটা নেই। স্বাদে ভালো, সহজলভ্য ও তুলনামূলক সস্তা হওয়ায় সেখানে বাংলাদেশি মাছের বিরাট বাজার তৈরি হয়েছে, যা দুই পক্ষের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নেও ভূমিকা রাখছে।


আরও খবর




মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার

মানবতার ফেরিওয়ালা শিল্পপতি আল মুজাহিদ মল্লিক সোনারগাঁও উপজেলাবাসীর আস্থার প্রতীক

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে লালবাগে বিনামূল্যে চিকিৎসা,ওষুধ ও চশমা বিতরণ

এশার নামাজ পড়ে ফিরব’, রাতে নিখোঁজ হয়ে সকালে মিলল নিয়ামুলের মরদেহ!"

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন।

সাতক্ষীরায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিব

নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের বৈঠক, মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ

গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান

জেলেদের সরকারি চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কাজিপুরে ইছামতী নদীতে অজ্ঞাত মরদেহ ঘিরে চাঞ্চল্য

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি

পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

‘মুখ দেখে বিচার নয়’—ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার

গাইবান্ধা টিভি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার

মানবতার ফেরিওয়ালা শিল্পপতি আল মুজাহিদ মল্লিক সোনারগাঁও উপজেলাবাসীর আস্থার প্রতীক

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে লালবাগে বিনামূল্যে চিকিৎসা,ওষুধ ও চশমা বিতরণ

এশার নামাজ পড়ে ফিরব’, রাতে নিখোঁজ হয়ে সকালে মিলল নিয়ামুলের মরদেহ!"

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন।

সাতক্ষীরায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিব

নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের বৈঠক, মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ

গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান

জেলেদের সরকারি চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কাজিপুরে ইছামতী নদীতে অজ্ঞাত মরদেহ ঘিরে চাঞ্চল্য