শিরোনাম
শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

আনন্দ টিভির ডেপুটি নিউজ এডিটর প্রশান্ত কথা

প্রকাশিত:রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের অন্যতম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভিতে বার্তা বিভাগে ডেপুটি নিউজ এডিটর হিসেবে যোগদান করেছেন প্রশান্ত দাস কথা।

তিনি জানান, আনন্দ টিভির একটি নিজস্ব স্বকীয়তা আছে। আমি চেষ্টা করব বার্তা বিভাগকে নতুন কিছু দিতে। মানুষ শুধু সংবাদ শুনতে চায় না, দেখতেও চায় আমি সেই কথাটি মাথায় রেখে সংবাদ বিন্যাস করব। আনন্দ টিভি সংবাদের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে যাবে বলে আমি বিশ্বাস করি। সঠিক তথ্য তুলে ধরে মানুষের কাছে আনন্দ টিভি কে পৌঁছে দিতে কাজ করবো। সমগ্র বাংলাদেশের আনন্দ টিভির নতুন সহকর্মীদের সাথে নিয়ে নতুন ভাবে কাজ করার অনুভূতি আলাদা, নতুন কিছু করতে পারাটা অনেক আনন্দের। আমি বিশ্বাস করি দর্শকরা এখানে নতুনত্ব পাবে এবং নতুন অনেক তথ্য পাবেন।

তিনি আরও বলেন, আনন্দ টেলিভিশনের মাননীয় চেয়ারম্যান ও এম ডি মহোদয়ের সঠিক নির্দেশনায় আনন্দ টিভি একটি পরিবার হয়ে আমরা সবাই একসাথে কাজ করতে পারব। প্রত্যাশা করি সবাই আনন্দের সাথে আনন্দ টেলিভিশনের সঙ্গেই থাকবেন। টেলিভিশনের মূল প্রাণভোমরা হচ্ছে দর্শক। দর্শকদের উপরেই নির্ভর করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করব। দর্শকদের চাওয়া পূরণ করাই হবে আনন্দ টিভির মূল উদ্দেশ্য।

প্রশান্ত দাস কথা মিডিয়াতে প্রশান্ত কথা কিংবা কথা নামেই সমধিক পরিচিত। বাবা অজিত দাস আর মাতা মঞ্জু রানী দাস-এর ঘর আলো করে বাগেরহাট জেলার যাত্রাপুর ইউনিয়নের খলসী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পাঁচ ভাইবোনের মধ্যে ৪র্থ প্রশান্ত কথা।

প্রাইমারি স্কুলের পড়া শেষ করে হাজী আব্দুল হামিদ মাধ্যমিক স্কুল থেকে বিজ্ঞান বিষয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। মাধ্যমিকের পাঠ শেষে করে খুলনা পলিটেকনিক ইন্সিটিটিউটে ইলেকট্রিক্যাল বিভাগে অধ্যয়ন করেন। সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে স্নাতক পাশ করে চলে আসেন ঢাকায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে পড়াশুনা করেন।

ছোটবেলা থেকে ডানপিঠে স্বভাবের প্রশান্ত কথা। তখন থেকেই নাচ, গান আর আবৃতির প্রতি ছিলো আলাদা টান। প্রাইমারি স্কুলের থেকে শুরু করে কলেজ পর্যায়েও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। গ্রামের যাত্রাপালা থেকে শুরু বাগেরহাট থিয়েটারে নাটকে অভিনয় করা খুলনা বেতারে উপস্থাপনাসহ বাদ দেননি কোথাও। তার সংস্কৃতি অঙ্গনের প্রতি ভালোবাসা থামিয়ে রাখা যায়নি। তাইতো লেখাপড়ায় উদাসীন হয়ে ঝুকে পড়েন নাচের দিকে। খুলনার আনন্দধারা সংস্কৃতিক কেন্দ্র থেকে নৃত্য শিখে খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় গিয়ে নাচ শেখাতে শুরু করেন। শুধু নাচ নয় অভিনয় উপস্থাপনা ও শুরু করেন বাংলাদেশ বেতার খুলনায়, মঞ্চে এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকান্ডে নয় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত করেন সম্পূর্ণ ভাবে।

কর্মজীবনে ২০০৭ সালে একুশে টেলিভিশনে যোগদান করেন। তার প্রযোজনায় প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান বেশ প্রশংসা কুড়িয়েছে। একুশে টেলিভিশনের পরে তিনি বিভিন্ন বেসরকারি টেলিভিশনে যোগ দিয়ে কাজ করেছেন বার্তা বিভাগে।

তার র্নিমাণ করা অনুষ্ঠানের মধ্যে অন্যতম ধূমতানা, নাচে গানে নাম্বার ওয়ান, তাল, গোল্ডেন মোমেন্টস, টোটাল মিউজিক, মিউজিক বিট, রুপ লাবণ্য, দিনটি কেমন যাবে, ফোনোলাইভ স্টুডিও কনসার্ট, এলাটিং বেলাটিং, ড্যান্স বিট, আলোকিত কোরআন, কারবালা ইত্যাদি।

প্রশান্ত কথা বিভিন্ন অনলাইন পোর্টাল ও আইপি টিভিতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন অনলাইন ও আইপিটিভিতে তার উপস্থাপনা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। তার উপস্থাপনায় শ্রেষ্ঠ সংলাপ, হেলথ কেয়ার, আমাদের কথা, অধিকার, দিনটি কেমন যাবে, প্রবাস টাইম, ভুতের কথা দর্শক মহলে পৌঁছেছে।

কাজের স্বীকৃতি স্বরূপ ট্রাব অ্যাওয়ার্ড, সিজিএফপি অ্যাওয়ার্ড, দক্ষিণ এশিয়ার Astrologer’s Society বেষ্ট প্রডিউসার নির্বাচিত হন। নক্ষত্রের নারী, নারী তুমি অনন্যা ফাউন্ডেশন থেকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত আছেন। কয়েকটি আইপি টিভির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। নিজেকে যুক্ত করেছেন বিভিন্ন লেখালেখিতে। তার লেখা সিনেমা, নাটক, কবিতা প্রচার হচ্ছে বিভিন্ন পত্রিকাতে।

বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও ধ্বনিতে আর জে হিসেবে কাজ করছেন দীর্ঘদিন।


আরও খবর




বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে কবিরাজের প্রতারণার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক নিগৃহীত, থানায় অভিযোগ

হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

নানা আয়োজনে আজকালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী প্রেসক্লাব থেকে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের অব্যাহতি

প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল রাজশাহী

প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত