শিরোনাম
রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক চিকিৎসা অবহেলায় গুলিবিদ্ধ পা হারাতে বসেছেন জুলাই যোদ্ধা আজিম বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: আহত ৩, এলাকায় চাঞ্চল্য উত্তর শাকতলী আদর্শ উচ্চ বিদ্যালয় নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক গণকণ্ঠের দুই সংবাদকর্মীর ওপর নৃশংস সন্ত্রাসী হামলা এবং তাদের পরিবারের সদস্যদের কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহীর সাংবাদিক সমাজ। হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নিয়ে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানান।

​হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন— দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাম্যান আবির।

​মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বর হামলা মুক্ত গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর এক নগ্ন হস্তক্ষেপ। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী হীরা ও হেলালসহ মামলার এজাহারনামীয় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগের ও দুঃখজনক।

​বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে 'দ্রুত বিচার ট্রাইব্যুনালে' বিচার নিশ্চিত করা না হলে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথের আন্দোলন গড়ে তোলা হবে।

​মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। তিনি বলেন, “সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর সন্ত্রাসী হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশের পথ কখনোই রুদ্ধ করা যাবে না। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি— হামলায় জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব অপরাধী এবং নেপথ্যের মদদদাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।”

​মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, সিনিয়র সহ-সভাপতি ও রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা রাব্বানী।

​এছাড়াও রিভারসিটি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী পুলকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য: গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ১০টার দিকে রাজশাহী শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন ইব্রাহিম হোসেন সম্রাট। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন রাত ৯টার দিকে ক্যামেরাম্যান আবিরের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে সন্ত্রাসীরা তার মা, বোন ও ৯ বছরের ছোট ভাই আব্রাহামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী দুলাল, হীরা ও হেলালসহ ৯ জনকে আসামি করে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর




রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন

গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক

মোহনগঞ্জের গাগলাজুর বাজারে ভয়াবহ আগুন, ব্যবসায়ীর দেড় লাখ টাকার ক্ষতি

কাশিমপুর-কোনাবাড়িতে ভূমি জরিপে অনিয়মের অভিযোগ; বাড়ছে জনভোগান্তি

ফুলপুরে বিএনপি নেতা মতি'র ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

নন্দীগ্রামে ৮ পরিবার পানিবন্দি, জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ

কুমিল্লার বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

বাঁশখালীতে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, আটক ১

আত্রাই-রাণীনগর সড়কে নাইট পেট্রোলিং পরিদর্শনে নওগাঁর এসপি

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ


এই সম্পর্কিত আরও খবর

বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে

রাজশাহীতে কবিরাজের প্রতারণার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক নিগৃহীত, থানায় অভিযোগ

হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

নানা আয়োজনে আজকালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী প্রেসক্লাব থেকে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের অব্যাহতি

প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল রাজশাহী

প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত