শিরোনাম
লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন : রাশমিকা

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৫ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৫ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। যদিও কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে সে গুঞ্জনই সত্যি হল। অবশেষে বাগদান সারলেন রাশমিকা-বিজয়। শীঘ্রই বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন এই তারকা যুগল। 



শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রাশমিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে অনেকে মনে করেন বিষয়টি গুজব। 


তবে শনিবার বিজয় দেবেরাকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয়, এটি গুজব নয়; সত্যিই বাগদান সেরেছেন তারা। গত ৩ অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে হতে চলেছে। 



যদিও সম্পর্কের পরিণতি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন দুজনেই। রাশমিকা বা বিজয় কেউই সামাজিক মাধ্যমে এ নিয়ে কোনো পোস্ট করেননি। তবে তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, সবকিছু খুব ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের আয়োজনও হবে আড়ম্বরপূর্ণ কিন্তু ব্যক্তিগত পরিসরে।




অনুরাগীরা যখন অধীর আগ্রহে এই জুটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণার বা বাগদানের ছবি দেখার জন্য অপেক্ষা করছে, ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় এলেন রাশমিকা। বাগদানের গুঞ্জনের পর রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম পোস্টটি করেন। তবে অনুরাগীদের সব জল্পনা কল্পনাকে এড়িয়ে গিয়ে তিনি একটি অপ্রত্যাশিত ঘোষণা করেন। ব্যক্তিগত জীবনের কোনো নতুন খবর দেওয়া বা গুজব নিশ্চিত করার বদলে, তিনি তার আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজার প্রকাশ করেন।


এ সময় রাশমিকা তার পোস্টে লেখেন, ‘আমি জানি আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন এবং অবশেষে এটি আসছে ৭ই নভেম্বর, ২০২৫-এ। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় এবং মালয়ালম ভাষায়।’


এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী স্পষ্ট করে দিলেন যে তার মনোযোগ আপাতত ব্যক্তিগত জীবনের জল্পনার চেয়ে ক্যারিয়ারের দিকেই বেশি।


আরও খবর




লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই