
মোঃ জমশেদ আলী বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৪ নং দয়ারামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দয়রামপুর তালতলা বিলপাড়া ও কাজিরদিয়ার এলাকায় আজ এক মাদকবিরোধী ও সামাজিক জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সুশীল সমাজ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও নেতৃত্বদানকারী হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কমন অমান্য ব্যক্তিবর্গ ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র দুজন প্রতিনিধি। র্যালিটি তালতলা বিলপাড়া এলাকা থেকে শুরু হয়ে কাজিরদিয়ারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র প্রতিনিধি তাঁর বক্তব্যে বলেন: "মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। বাগাতিপাড়াকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারী—কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে স্থানীয় জনগণ ও অভিভাবকদের পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।" কর্মসূচিতে এলাকাটিকে মাদকমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকা থেকে মাদক নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উক্ত অভিযানে ও র্যালিতে বাগাতিপাড়া থানার অন্যান্য পুলিশ সদস্য, দয়ারামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন





























