
মো: এমরান হোসনে টিটু, গ্রামঃ শিবপুর, সীতাকুন্ড, চট্টগ্রাম ব্যাক্তিগত জীবনে তিনি একজন শিক্ষার্থী ছিলেন। বাবা মারা যাওয়ার পর আর লেখাপড়া হয়ে উঠেনি সংসারের হাল ধরতে তিনি কিছু বাহারি মাছ ক্রয় করে বিক্রি করা শুরু করেন। কিন্তু তা দিয়ে আর সংসার চলে না। নিরুপায় হয়ে ভাবছিলেন কি করবনে। এমতবস্থা ইপসা মৎস্য ইউনিটের কর্মকর্তাদের সাথে যোগাযোগ হয়। তাদের পরার্মশে ইপসা থেকে ৫০০০০ হাজার টাকা লোন নিয়ে সীতাকুন্ড পৌরসভার মহিলা মার্কেটে একটি দোকান ভাড়া নেন। তারপর ইপসা মৎস্য খাতের সহায়তায় একটি বাহারি মাছের দোকান দিয়ে ব্যাবসা শুরু করেন। তিনি বাহারি মাছ এর সাথে সংশ্লষ্টি যাবতীয় জিনিষ (কালার পাথর, একুরিয়াম, মডেসিনি একুরিয়াম, এয়ারটের, বাহারি (ফসি ফডি) ও বিক্রি করেন । তিনি মাসে প্রায় ৭০-৮০ হাজার টাকা বিক্রি করেন। এতে তার প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ হয়। তিনি জানান বাহারি মাছ চাষ ও বিক্রি বর্তমানে শখের পেশায় পরিনত হয়েছে। বাহারি মাছ গুলো খাওয়ার জন্য নয় বরং ঘরে সাজিয়ে রাখতেও ব্যবহৃত হচ্ছে। এটি এখন দেখা যায় বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টে,অফিসে এবং বাড়িতে দৃষ্টিনন্দন ভাবে একুরিয়ামে রেখে লালন-পালন করা হয় । বাহারি মাছ চাষ করতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। ট্যাংক তৈরি করে সেখানে চাষ করা যায়। এই প্রযুক্তিতে মাছ চাষ খুব সহজসাধ্য, স্বল্প সময়সাপেক্ষ এবং অতি লাভজনক। এই পদ্ধতিতে মাছ চাষ বাড়ির আঙ্গিনায়ও করা- সম্ভব, তাই সবাই অতি সহজে চাষ করতে পারেন। বাহারি মাছের চাহিদা আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, যশোর, দিনাজপুর, কুষ্টিয়াসহ অন্যান্য ছোটবড় শহরে বাহারি মাছের ব্যবস্যা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাণিজ্যিকভাবে বাহারি মাছ চাষ প্রযুক্তিটি সম্প্রসারণের উদ্দেশ্যে পিকেএসএফ-এর মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন(ইপসা) সীতাকুণ্ড উপজেলা কয়েকজন সদস্যকে প্রয়োজনীয় উপকরণ ও প্রযুক্তি সহায়তা প্রদান করেন। ইপসা কৃষি কর্মকর্তা সুমন দেব নাথ জানান ইপসা- পিকেেসএফ এর সহায়তায় ২০১৫ সাল থেকে সীতাকুণ্ড উপজেলায় মৎস্য চাষীদের আধুনিক মাছ চাষ সহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উদ্বুদ্ধ করে আসছে। এরই ধারাবাহিকতায় এলাকার উৎসাহিত মৎস্য প্রেমীদের বাহারি মাছ চাষে উদ্বুদ্ধকরণ এবং এ্কুরিয়াম এ মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। বাহারি মাছের প্রাপ্যতা সহজিকরণ এবং ন্যায্য মূল্যের মাছ প্রাপ্তী নিশ্চিত করার লক্ষ্যে বাহারি মাছ চাষের প্রশিক্ষণসহ সীতাকুণ্ড বাজারে একটি দোকান স্থাপণে সহযোগীতা করা হয়। মৎস্য প্রেমীদের মাছ চাষে উৎসাহিতকরণ ও উদ্যােক্তা সৃষ্টি করা ইপসা'র মূল উদ্দেশ্য।এই উদ্যোগটি যথাযথ বাস্তবায়নে মাধ্যমে একটি টেকসই জীবকিার পথ তৈরী করছে।





























