
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় এলাকাবাসীর সহায়তায় ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন আলম কনু (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানা এলাকার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন আলম কনু শ্রীরামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলমের নির্দেশনায় এসআই মোঃ মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান
চলাকালে এলাকাবাসীর সহায়তায় বি-চাপিতলা গ্ৰামের মান্নান মেম্বারের বাড়ীর সামনের রাস্তা থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহিন আলম কনু কে গ্রেপ্তার করে।
বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ. শফিউল আলম জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।



























