শিরোনাম
অনলাইন জুয়ার ছোবলে বিপন্ন তরুণ সমাজ পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক পত্নীতলায় স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রোগ্রামের প্রদর্শনী অনুষ্ঠিত ঢালুয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

বাগাতিপাড়ায় আ’লীগ নেতার দখলে ভ্যানচালকের একমাত্র রাস্তা, ৯৯৯-এ অভিযোগেও মিলেনি সেবা

প্রকাশিত:মঙ্গলবার ২৭ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ জমশেদ আলী বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যানচালকের পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এতে গত তিনদিন ধরে পাঁচ সদস্যের একটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো কোনো প্রতিকার পায়নি পরিবারটি।ঘটনাটি উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে। ভুক্তভোগী ভ্যানচালক লোকমান হোসেন জানান, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাধু ও বাদশা মন্ডল তার বাড়ির একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এরপর থেকে পরিবারটি বাইরে বের হতে পারছে না।স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রায় বিশ বছর ধরে ব্যবহৃত এই রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। ফলে লোকমান হোসেনের পরিবার চরম দুর্ভোগে পড়েছে।অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাদশা মন্ডল রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন, “এওয়াজ-বদলের মাধ্যমে জমিটি দীর্ঘদিন অস্থায়ী রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখন আমরা জমিটি নিজেদের দখলে নিয়েছি, তাই রাস্তার বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা হয়েছে।”এ বিষয়ে ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তবে এখনো কোনো সমাধান হয়নি।”বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “রাস্তার বিষয়টি সম্পর্কে অবগত আছি। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি দেখছেন।”উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া বলেন, “রাস্তা বন্ধের অভিযোগ আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে রাস্তা বন্ধ থাকায় পরিবারটির সদস্যরা খাদ্য ও নিত্যপ্রয়োজনে বাইরে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।



আরও খবর




অনলাইন জুয়ার ছোবলে বিপন্ন তরুণ সমাজ

পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

পত্নীতলায় স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রোগ্রামের প্রদর্শনী অনুষ্ঠিত

ঢালুয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

আনিসুল–কামরুল এক মঞ্চে,কারানির্যাতিত নেতা এম শহিদকে সম্মাননা ক্রেস্ট প্রদান

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

অনলাইন জুয়ার ছোবলে বিপন্ন তরুণ সমাজ

পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

পত্নীতলায় স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রোগ্রামের প্রদর্শনী অনুষ্ঠিত

ঢালুয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

আনিসুল–কামরুল এক মঞ্চে,কারানির্যাতিত নেতা এম শহিদকে সম্মাননা ক্রেস্ট প্রদান

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের