শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

বাইকে কর্মসংস্থান হাজারো তরুণের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৫ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৫ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মাস্টার্স শেষ করে রাজধানীর তেজগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্ন করছিলেন তৌহিদুল ইসলাম। যৎসামান্য বেতনে ঢাকা শহরে টিকে থাকা যখন দায় হয়ে পড়েছিল, তখনই সিদ্ধান্ত নেন রাইড শেয়ারিংয়ের। নিজের জমানো কিছু টাকা আর ছোট ভাইয়ের কাছ থেকে ধার নিয়ে কেনা মোটরসাইকেলটিই এখন তাঁর আয়ের প্রধান উৎস। তৌহিদুল বলেন, ‘আগে চাকরির পেছনে ছুটতাম।  এখন আমি নিজেই নিজের বস। পাঠাও-উবারে রাইড দিয়ে মাসে খরচ বাদে ২০ থেকে ২৫ হাজার টাকা অনায়াসেই থাকে, যা দিয়ে পরিবার সামলে নিজেও ভালো আছি।’


তৌহিদুলের মতো হাজার হাজার তরুণের জীবনের গতিপথ বদলে দিয়েছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা। পাঠাও, উবার ও ওভাইয়ের মতো প্ল্যাটফর্মগুলো শুধু যাতায়াত সহজ করেনি, বরং বেকার ও অর্ধবেকার তরুণদের জন্য একটি কার্যকর কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও সীমিত চাকরির বাজারে এই খাত এখন অনেকের জন্য আশার নাম।


সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্ল্যাটফর্মের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বর্তমানে দেশে সক্রিয় ও খণ্ডকালীন মিলিয়ে রাইড শেয়ারিং চালকের সংখ্যা পাঁচ লাখের বেশি। এই খাতের বার্ষিক আর্থিক লেনদেনের পরিমাণ দুই হাজার পাঁচশ কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। গড় হিসাবে একজন চালক মাসে ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। কাজের সময়, এলাকা ও অভিজ্ঞতা অনুযায়ী এই আয়ের পরিমাণ আরও বাড়তেও পারে। পরোক্ষভাবে প্রায় ২০ লাখ মানুষ এই খাতের ওপর নির্ভরশীল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


অর্থনীতিবিদদের মতে, রাইড শেয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশে খণ্ডকালীন কর্মসংস্থানের ধারণা দ্রুত বিস্তৃত হয়েছে। প্রচলিত চাকরির বাইরে নিজের সুবিধামতো সময়ে কাজ করার সুযোগ তরুণদের কাছে এই পেশা আকর্ষণীয় করে তুলেছে। অনেক শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি রাইড শেয়ারিং করে নিজের খরচ চালাচ্ছেন। আবার কেউ কেউ প্রাথমিকভাবে খণ্ডকালীন কাজ হিসেবে শুরু করে এটিকেই পূর্ণকালীন পেশায় রূপ দিচ্ছেন।


রাইড শেয়ারিংয়ের একটি বড় ইতিবাচক দিক হলো তুলনামূলক কম পুঁজিতে কাজ শুরু করার সুযোগ। একটি মোটরসাইকেল, বৈধ লাইসেন্স ও স্মার্টফোন থাকলেই আয়ের পথে নামা যায়। পাশাপাশি স্মার্টফোন অ্যাপ, মানচিত্র ব্যবহার এবং ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার ফলে চালকদের প্রযুক্তিগত দক্ষতাও বাড়ছে। এতে তাদের সামগ্রিক কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ছে। 


তবে দ্রুত সম্প্রসারণের সঙ্গে কিছু চ্যালেঞ্জও সামনে আসছে। নিরাপত্তা নিয়ে যাত্রী ও চালক– উভয় পক্ষেরই উদ্বেগ রয়েছে। যাত্রীদের অভিযোগ, এখন অধিকাংশ  রাইডার অ্যাপে যেতে চান না। চালকদের একটি অংশের অভিযোগ, অ্যাপভিত্তিক কমিশনের হার তুলনামূলক বেশি হও৮য়ায় আয়ের ওপর চাপ পড়ে। ফলে অনেকেই অ্যাপ ছাড়াই যাত্রী নেন। এ ছাড়া  জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নগরীর যানজটও আয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক সময় সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা হয়রানির অভিযোগও শোনা যায়। 


উবার ও পাঠাও প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ বলছে, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। জিপিএস ট্র্যাকিং, পরিচয় যাচাই, জরুরি সহায়তা এবং বীমা সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি চালকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।


রাইড শেয়ারিংয়ের প্রভাব শুধু চালকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। মোটরসাইকেল বিক্রি, মেরামত গ্যারেজ, খুচরা যন্ত্রাংশ ও সুরক্ষা সরঞ্জামের বাজারও এই খাতের কারণে সম্প্রসারিত হয়েছে। ফলে সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক বহুগুণ প্রভাব তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, সুশৃঙ্খল নীতিমালা, চালক সুরক্ষা এবং ন্যায্য কমিশন কাঠামো নিশ্চিত করা গেলে রাইড শেয়ারিং খাত ভবিষ্যতে দেশের বেকারত্ব নিরসন ও নগর পরিবহন ব্যবস্থায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। 



আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে