শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

বাংলাদেশে ইলেক্ট্রিক গাড়ি, লিথিয়াম ব্যাটারি ও চার্জিং স্টেশনকে প্রাধান্য দেওয়া হয় নাই - বিইএমএ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ জুন ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাহামুদুল হাসান মেহেদী 

মাননীয় অর্থমন্ত্রী বিগত ০৬/০৬/২০২৪ তারিখে মহান জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট পেশ করেছেন। বর্তমান অর্থনীতি পরিস্থিতি বিবেচনায় অর্থনীতি গতি পুনরূদ্ধারে যা কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।


এবারের বাজেট প্রতিপাদ্য বিষয় "টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা"। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে অন্যতম উপাদান হল স্মার্ট পরিবহন ব্যবস্থা। স্মার্ট পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইলেকট্রিক ভেহিকেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আশা ছিল স্মার্ট পরিবহন ব্যবস্থার অন্যতম উপাদান ইলেকট্রিক ভেহিকেল শিল্প বিকাশে প্রয়োজনীয় সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে, কিন্তু প্রস্তাবিত বাজেটে যা প্রতিফলিত হয় নি। যা এই শিল্পের প্রসারকে এবং মুজিব ক্লাইমেট প্রোসপারেটি প্ল্যান ২০৩০ এ গৃহীত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে না। এছাড়া বিশ্বব্যাপী ইতোমধ্যে চলমান ইলেকট্রিক ভেহিকেল উৎপাদন, বিপণন, বিক্রয় ও সরবরাহ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার মাধ্যমে বৈশ্বিক বাজার ও সরবরাহ ব্যবস্থার সাথে সংযুক্ত হওয়ার ব্যাপক সম্ভাবনাকেও বাঁধাগ্রস্থ করবে। আসন্ন ২০২৪-২০২৫ অর্থবছরের সম্পূরক বাজেটে ইলেকট্রিক ভেহিকেল শিল্প উন্নয়নে বৎসরভিত্তিক পরিকল্পনা গ্রহন করে বিনিয়োগের শর্তসাপেক্ষে আগামী ২ বছর সিবিউ অবস্থায় ইলেকট্রিক গাড়ি আমদানির উপর সম্পূরক শুল্ক মওকুফ করন সহ সর্বনিম্ন কাষ্টমস ডিউটি নির্ধারণ এবং পরবর্তী ১০ বছর ইঞ্জিনচালিত গাড়ির ন্যায় ইলেকট্রিক গাড়ির প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচারিং এর উপর ভিত্তি করে কর কাঠামো নির্ধারণ করার প্রস্তাব করছি এবং নতুন ইলেকট্রিক ভেহিকেল রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে এডভান্স ইনকাম ট্যাক্স মওকুফ সহ প্রতিবছর গাড়ির ফিটনেস ও ট্যাক্স টোকেন প্রদানের ক্ষেত্রে এডভান্স ইনকাম ট্যাক্স মওকুফের প্রস্তাব করছি। এছাড়া ইলেকট্রিক ভেহিকেলে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারী ও চার্জিং স্টেশন স্থাপনে ব্যবহৃত যন্ত্রপাতির উপর সর্বনিম্ন হারে আমদানি শুল্ক নির্ধারণের প্রস্তাব করছি। ইলেকট্রিক মোটর শিল্প বিকাশে এই শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে রেয়াতী সুবিধা প্রদান করায় আন্তরিক ধন্যবাদ জানাই।


শক্তিশালী প্রবৃদ্ধির গতিপথ টেকসই রাখতে এবং উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে পরিবেশের ক্ষয় রোধ এবং জলবায়ুসহিষ্ণুতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুর নানিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এনটিইউ) গবেষণা তথ্যমতে মানবসৃষ্ট বিভিন্ন গ্যাস নির্গমণ আর দাবানলের মতো উৎস থেকে বায়ুদূষনের কারনে ১৯৮০-২০২০ সালের মধ্যে বিশ্বে প্রায় সাড়ে তেরো (১৩.৫) কোটি মানুষের অকাল মৃত্যু হয়েছে। বায়ুদূষণ ও বৈশ্বিক উষ্ণায়নের জন্য বায়ুমণ্ডলে ক্ষতিক্ষর গ্রিণহাউজ গ্যাস তথা কার্বন-ডাই-অক্সাইডের নিঃসরণ বৃদ্ধিকে অন্যতম প্রধান কারন হিসেবে চিহ্নিত করা হয়। বিশ্বব্যাপী সর্বাধিক কার্বন নিঃসরণকারী খাতগুলোর মধ্যে পরিবহন সেক্টরকে দ্বিতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী খাত হিসেবে গণ্য করা হয়, যা বাংলাদেশে তৃতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী খাত। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে সবচেয়ে বেশি দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় প্রণীত রূপকল্প-২০৪১ এর আলোকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত অর্থনীতিসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রয়োজনীয় সকল প্রকার পদক্ষেপের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সরকার আগামী ২০৩০ সালের মধ্যে পরিবহন খাত থেকে গ্রহণযোগ্য মাত্রা (Business-as-Usual ev BAU)- এর চেয়ে শর্তহীনভাবে ৩.৩৯ মেট্রিক টন (৩.৩৯ MICO₂e) এবং শর্তযুক্তভাবে (বৈদেশিক সাহায্যে) ৬.৩৩ মেট্রিক টন (৬.৩৩ MICO:e) কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর অঙ্গিকার করেছে [Nationally Determined Contributions (NDC) of Bangladesh]। মুজিব ক্লাইমেট প্রোসপারেটি প্ল্যান ২০৩০ অনুযায়ী আগামী ২০৩০ সালের মধ্যে দেশের প্রচলিত যানবাহনের ৩০% ইলেকট্রিক ভেহিকেলে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে একটি যথোপযুক্ত ইলেকট্রিক ভেহিকেল পলিসি যথার্থ ভূমিকা পালন করতে পারে।


বায়ুদূষণ ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে পৃথিবীর উন্নয়নশীল ও উন্নত রাষ্ট্রগুলি ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহারের উপর অধিকতর গুরুত্ব দিচ্ছে এবং ইলেকট্রিক ভেহিকেলের দ্রুত প্রসারে এই শিল্পের উন্নয়ন ও ব্যবহারকারীগনকে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের কর সুবিধা ও আর্থিক প্রণোদনা প্রদান করেছে। যেমন: পার্শ্ববর্তী দেশ ভারত সিবিউ অবস্থায় ইলেকট্রিক ভেহিকেল আমদানির উপর বিনিয়োগের শর্তসাপেক্ষে আমদানি শুল্ক ১৫% নির্ধারণ, আয়কর আইনের ৮০ ইইবি ধারার আওতায় প্রথমবার ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের জন্য গৃহীত ঋণের মোট ১.৫ লক্ষ রুপি পর্যন্ত কর সুবিধা প্রদানসহ বিনামুল্যে ইন্সুরেন্স ও রেজিষ্ট্রেশন, সকল ইলেকট্রিক ভেহিকেলের উপর GST সুবিধা প্রদান, মূল্যের উপর ৪০% পর্যন্ত প্রণোদনা প্রদান করেছে। অনুরূপভাবে ইউরোপ, আমেরিকা, চীন ইলেকট্রিক ভেহিকেল প্রসারে কর ছাড় সহ প্রত্যক্ষ ও পরোক্ষ বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করেছে। যেমন: রেজিস্ট্রেশন ও রোড ট্যাক্স, পার্কিং ফি, টোল, আমদানি কর মওকুফ, নিম্ন হারে লোন সুবিধাসহ মূল্যের উপর নগদ সুবিধা প্রদান করেছে।


ইলেকট্রিক ভেহিকেল একটি প্রযুক্তি নির্ভর শিল্প। এই শিল্প উন্নয়নে অতি দ্রুত কার্যকরী দিক নির্দেশনা প্রদান করা হলে আগামী দিনে বাংলাদেশ ভৌগলিক অবস্থানের কারনে ইলেকট্রিক ভেহিকেল শিল্পের হাব হিসেবে গড়ে উঠবে। অটোমোবাইলের মত প্রযুক্তি নির্ভর ভারী শিল্প গড়ে তুলতে সরকারের প্রত্যক্ষ সহযোগীতা ছাড়া শিল্পের উন্নয়ন সম্ভব নয়। উল্লেখ্য যে, জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ সহযোগীতায় দেশে আজ মোটরসাইকেল শিল্পে দেশি-বিদেশী প্রায় ৮০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং ২ লক্ষ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একই ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ সহযোগীতায় দেশে আজ গাড়ি সংযোজন শিল্প গড়ে উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের নীতি সহায়তায় বেশ কিছু ব্র্যান্ড এদেশে গাড়ি উৎপাদনে কারখানা স্থাপন করেছে। ইলেকট্রিক ভেহিকেল শিল্পের উন্নয়নে সরকারের নীতি সহায়তা প্রদান করা হলে আমদানি নির্ভরশীলতা কাটিয়ে উৎপাদনমুখী শিল্পে অগ্রসর হবে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী