শিরোনাম
শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?

প্রকাশিত:শনিবার ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

প্রায় ১৭ বছর পর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে, জামায়াতের ইসলামী জোট ৭৭, স্বতন্ত্র ৭ অন্যান্যরা ১ আসনে জয়ী হয়েছে। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে প্রায় দুই দশক পর ফের রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে দলটি।


একই সঙ্গে যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার সাত সপ্তাহের মাথায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।



২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতন ঘটে। এরপরেই দেশে ফেরার সুযোগ পান তারেক রহমান। তিনি ২০০৮ সালে দেশ ছেড়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আটক থেকে মুক্তি পাওয়ার পর তার চিকিৎসার প্রয়োজন ছিল। সে সময়ই তিনি লন্ডনে পাড়ি জমান।


গত বছরের ২৫ ডিসেম্বর দেশে পা রাখেন তারেক রহমান। দেশে ফেরার কয়েকদিনের মাথায় তার মা দেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন তিনি। নির্বাচনে ভূমিধস জয়ের পর এখন তার নেতৃত্বে সরকার গঠনের অপেক্ষায় রয়েছে বিএনপি।




এদিকে এবারের জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটেরও আয়োজন করা হয়েছিল। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা থেকে নিম্নস্তরের নিয়ন্ত্রণের ক্ষমতাসহ একটি নতুন উচ্চকক্ষ তৈরি পর্যন্ত বিভিন্ন পরিবর্তনের পক্ষে সম্মত হয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ মানুষ। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আশা সবার। এখন যদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালুর বিষয়টি অনুমোদন পায় তাহলে দেশের সংসদীয় কাঠামোয় একটি বড় পরিবর্তন আসবে।


১৫ বছর ধরে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি ও জালিয়াতির মাধ্যমে বার বার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। দীর্ঘদিন ধরে জোর করে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। বিরোধীদের অন্যায়ভাবে আটক বা হত্যা করা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছে।


২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষের প্রাণের বিনিময়ে স্বৈরশাসনের অবসান ঘটে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। শেখ হাসিনাকে এখনো নিরাপদ আশ্রয়ে রেখেছে তার দীর্ঘদিনের মিত্র নয়াদিল্লি।



তার অনুপস্থিতিতেই জুলাই-আগস্টের সময় করা অপরাধে বিভিন্ন মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং তার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। গত ১৮ মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করেছে এবং গত ১২ ফেব্রুয়ারি দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলেও গণতন্ত্র ফিরিয়ে আনতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। ভোটের আগে অনেক আলোচনা, সমালোচনা, হিসাব-নিকাশের পর ভোটাররা দেশটির পুরোনো দল বিএনপিকেই বেছে নিয়েছেন।


২০০০ সালের শুরুর দিকে বিএনপির ক্ষমতায় থাকাকালীন, টানা পাঁচ বছর ধরে অলাভজনক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করেছে। পারিবারিক ভাবেই রাজনীতিতে অংশ নেওয়া তারেক রহমানের বিরুদ্ধেও নানা সময় বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। কিন্তু তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।



দেশে ফেরার পর বিভিন্ন নির্বাচনী প্রচারণায় তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। এবার তার সামনে কঠিন চ্যালেঞ্জ। তাকে প্রমাণ করতে হবে যে তিনি যা বলেছেন আসলেও এমন কিছুই করতে চান।


এবার আরেকটি বিষয় হলো- বাংলাদেশে ইসলামী রাজনীতির উত্থান। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট এবারের নির্বাচনে বেশ ভালো করেছে এবং তারা প্রধান বিরোধী দল হতে যাচ্ছে।


অপরদিকে ২০২৪ সালের বিপ্লবের নেতৃত্বদানকারী জেন জি- জেনারেশনের প্রার্থীরা আশানুরুপ ফল না পেলেও একেবারে হতাশ করেনি। তাদের ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে লড়ার কারণে তাদের অনেক সমর্থক হতাশ হয়েছেন এবং কিছু প্রার্থী দল থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।




নতুন সরকারের সামনে কিছু বড় সিদ্ধান্ত রয়েছে। বিএনপি বারবার সংস্কারের প্রতি প্রতিশ্রুতির কথা জানিয়েছে। তাই তারা এগুলো বাস্তবায়ন করবে এমনটাই তাদের প্রতি সাধারণের মানুষের আশা রয়েছে।


ভোটে মানুষের জোয়ার দেখে স্বাভাবিক ভাবেই বলা যায় যে, বাংলাদেশে ভোট দেওয়ার গণতন্ত্র ফিরে এসেছে। কিন্তু নতুন সরকার যদি এখন বড় বড় দাবিগুলো পূরণ করতে না পারে তাহলে এরচেয়ে হতাশার আর কিছুই হবে না। বিএনপির হাত ধরে নতুন সরকার গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে কি না সেটাই এখন দেখার অপেক্ষা।


আরও খবর




শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা