শিরোনাম
সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

বাস্তবায়ন হয় না, তবু উচ্চাভিলাষী বাজেট ডিএসসিসির

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

টানা পঞ্চমবারের মতো উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (৩১ জুলাই) নগর ভবনে ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৭৬০ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস। প্রায় সব বছর এক-তৃতীয়াংশের বেশি বাস্তবায়ন না হলেও উচ্চাভিলাষী বাজেটেই থাকছে দক্ষিণ সিটি।


গত অর্থবছরে (২০২৩-২৪) ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট ঘোষণা করে ডিএসসিসি। অথচ খরচ করতে সক্ষম হয় মাত্র ২ হাজার ৫৪১ কোটি ৮৬ লাখ টাকা। বাস্তবায়নের হার ৩৮ দশমিক ৫০ শতাংশ। একইভাবে আগের তিনটি অর্থবছরের বাজেট বাস্তবায়নও এক-তৃতীয়াংশের কম ছিল।



২০২০ সালের মে মাসে ডিএসসিসির মেয়রের দায়িত্ব নেন শেখ ফজলে নূর তাপস। সেই হিসেবে আজ ছিল তার পঞ্চম বা শেষ বাজেট। তাই এ বাজেটটি বাস্তবতার আলোকে ঘোষণা করার প্রয়োজন ছিল বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, প্রতি বছর বাজেটের আকার ও বাস্তবায়নের হার বিশ্লেষণ করলেই বোঝা যায়, এগুলো ডিএসসিসির উচ্চাভিলাষী বা লোক দেখানো বাজেট। এমন লোক দেখানো কাজে সেবামূলক প্রতিষ্ঠানের প্রতি মানুষ আস্থা হারাবে।



ডিএসসিসির হিসাব বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর বাজেটের বড় অংশই সরকারি ও বৈদেশিক সহায়তার ওপর ভিত্তি করে ডিএসসিসি কিছু প্রকল্প গ্রহণ করে। কিন্তু গত চার বছরে বড় কোনো প্রকল্পে ডিএসসিসি তেমন টাকা পায়নি। ফলে বাজেট বাস্তবায়ন আর হয় না। তবে ডিএসসিসির নিজস্ব আয়-ব্যয়ের লক্ষ্যমাত্রা প্রতি বছরই যথাযথভাবে বাস্তবায়ন হয়।




ডিএসসিসির বিগত চার বছরের বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ছিল ৬ হাজার ৭৫১ কোটি টাকা। তবে প্রকৃত খরচ হয় মাত্র ২ হাজার ৫৪১ কোটি ৮৬ লাখ টাকা, যা মোট বাজেটের ৩৮ দশমিক ৫০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের বাজেট ছিল ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার। খরচ হয় মাত্র ১ হাজার ৯৯৭ কোটি টাকা, যা বাজেটের এক-তৃতীয়াংশের কম।



একইভাবে ২০২১-২২ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয় ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে খরচ হয় মাত্র ১ হাজার ৯২৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বাজেট ঘোষণা করে ডিএসসিসি। খরচ ছিল ১ হাজার ৭৭৬ কোটি টাকা।



ডিএসসিসির হিসাব বিভাগ সূত্র জানায়, বাজেট তৈরি করার সময় সংস্থাটি বাস্তবায়ন সক্ষমতা বিবেচনা করে চাহিদা দেয়। সেই চাহিদা অনুযায়ী বাজেট তৈরি হলেও সরকার জাতীয় প্রেক্ষাপট বিবেচনা করে সে অনুযায়ী বরাদ্দ দেয় না। আবার প্রতি বছর বাজেটের বড় অংশ অবাস্তবায়িত থাকলেও পরের বছরের বাজেটে তা আবার নিয়ে আসা হয়। যেমন গত বছর মোট বাজেটের মধ্যে সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছিল ৪ হাজার ৪৫৮ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে মাত্র ৭১৬ কোটি ৩৩ লাখ টাকা। চলতি বছরও সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৩৬৩ কোটি টাকা, যা মূল বাজেটের ৬৪ দশমিক ৫ শতাংশ।


বুধবার (৩১ জুলাই) নগর ভবনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উচ্চাভিলাষী বাজেট সম্পর্কে মেয়র শেখ ফজলে নূর তাপসকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে ডিএসসিসি মেয়র বলেন, ‘গত চার বছরে সরকারের যে কোনো প্রকল্প বরাদ্দ কিন্তু ধীরে ধীরে কমছে। সেক্ষেত্রে আমাদের মূল হলো নিজস্ব বাজেট। সরকারের যে অনুদান বা প্রকল্প ব্যয় যেটা আমরা পেয়ে থাকি, সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে।’




তিনি বলেন, ‘করোনার পরে এবং বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার সংকুচিত অর্থনীতির পরিকল্পনা করছে। এই পরিপ্রেক্ষিতে সব বছরে আমরা পর্যাপ্ত খাত পাই না। আমরা যতটুকু পাই ততটুকুই বাস্তবায়ন করি। তাই সরকারের প্রকল্পে এখানে কমতি বা বাড়তি আছে। মূল বিষয় হলো আর্থিক সক্ষমতার ওপর ভিত্তি করে চলি।’


যে বাজেট বাস্তবায়ন করা যাবে না তা না দেওয়াই ভালো বলে মনে করেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) সভাপতি নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, ‘দেশের সিটি করপোরেশনগুলো স্থানীয় সরকারের প্রতিষ্ঠান হলেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল। তাই প্রতি বছর বাজেটে তাদের কেন্দ্রীয় সরকার বা বৈদেশিক সহায়তার ওপর নির্ভর হতে হয়। কিন্তু বাস্তবতায় দেখা যায়, তাদের বাজেটের ধারেকাছেও যেতে পারে না। তাই অবাস্তব উচ্চাভিলাষী বাজেট ঘোষণা না করাই ভালো। অন্যথায় মানুষ বিভ্রান্ত হয়।’


আরও খবর




মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

ফেনীতে ছুরিকাঘাতে হত্যা: ২৪ ঘণ্টার আগেই আসামি গ্রেফতার

শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

টোল-টেক্সের নামে চাঁদাবাজি: রুখে দাঁড়াল নদীপারের মানুষ

শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী