শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বিদেশের বন্দরে নাবিকদের ভিসা জটিলতা নিরসনে আইএমও’র আশ্বাস

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশি নাবিকদের বিভিন্ন দেশের সমুদ্রবন্দরে নামতে ভিসা জটিলতা নিরসনের আশাবাদ জানিয়েছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনগেজ ভেলাসকো। বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আশাবাদ জানান। বৈঠক শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।


প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের নাবিকরা যখন জাহাজে করে বিভিন্ন দেশে যান, সেখানে তাদের অফশোরে নানা অসুবিধা হয়। অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, জাহাজ থেকে নামতে পারেন না। বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এটা শুধু আমাদের দেশে না, অনেক দেশেরই নাবিকদের এ ধরনের ঘটনা ঘটে।



খালিদ মাহমুদ চৌধুরী জানান, তিনি (মহাসচিব) এ বিষয়ে আইএমওর পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে আমাদের তিনি আশ্বস্ত করেছেন।


নাবিকরা বিভিন্ন দেশের বন্দরে জাহাজে করে গেলে দেখা যাচ্ছে যে তারা ভিসা পান না, নামতে পারেন না-এ সমস্যার বিষয় দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, আমরা তাকে বলেছি, আমাদের এ সমস্যা হচ্ছে। আইএমও থেকে তারা এটা নিয়ে কথা বলবে, কথা বলছে। করোনা মহামারির পর এ সমস্যা বেড়ে গেছে।



তিনি (মহাসচিব) আশাবাদী যে এ সমস্যা তিনি সমাধান করতে পারবেন। নাবিকরা যাতে অফশোরে যেতে পারে। ভিসা জটিলতা যাতে না থাকে এ বিষয়ে তিনি সফল হবেন; এটা তিনি আশাবাদ ব্যক্ত করে গেছেন।


নৌপ্রতিমন্ত্রী বলেন, এখানে আসার পর প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলে তিনি (আইএমও মহাসচিব) খুবই আশাবাদী হয়েছেন আমাদের মেরিটাইম সেক্টর নিয়ে। প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলে তিনি খুবই উৎসাহিত হয়েছেন।


তিনি বলেন, এখানে শিপ রিসাইক্লিং যে বিষয় আছে, আমরা হংকং কনভেনশনে সিগনেচার করেছি। সেখানে আমরা যাতে আইএমও’র ফুল সাপোর্টটা পাই, সেটা আমরা বলেছি। তিনি আমাদের এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।



গ্রিন শিপইয়ার্ড করার ব্যাপারে এবং এবং ডিকার্বনাইজেশনের ব্যাপারে বাংলাদেশ যে নেতৃত্ব দিচ্ছে, আইএমও ফ্লোরে আমরা একটা প্রেজেন্টেশনও দিয়েছি গত বছর। সেটারও তিনি অ্যাপ্রিশিয়েট করেছেন। এ ব্যাপারে তিনি আমাদের সাহায্য করবেন।


খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, আমরা মানসম্পন্ন জাহাজ তৈরি করছি এ কারণে তিনি বাংলাদেশের প্রশংসা করেছেন। শুধু অভ্যন্তরীণ চাহিদা মেটানো না, আমরা যে জাহাজ রপ্তানি করছি সেটাও তিনি জানেন।


সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে বাংলাদেশের জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধারে সহযোগিতার জন্য আইএমওকে ধন্যবাদ জানানো হয়। এ বিষয়ে সার্বক্ষণিক তৎপরতার জন্য মহাসচিব বাংলাদেশের প্রশংসা করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।



আইএমও মহাসচিব শুক্রবার চট্টগ্রাম বন্দরে যাবেন। সেখানে তিনি শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করবেন। মেরিন একাডেমিতে তিনি নাবিকদের সঙ্গে একটা মিটিং করবেন বলেও জানিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী