
বিশেষ প্রতিনিধি:
আগামী ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে সামনে রেখে চন্দনাইশ বিএনপি, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
২১ আগস্ট বিকালে সংসদ সদস্য জসিম উদ্দিন আহম্মদের বাসভবনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, বিএনপি নেতা এম. এ হাশেম রাজু। আলোচনায় অংশ নেন, দক্ষিণ জেলা বিএনপি নেতা যথাক্রম ইখতিয়ার হোসেন, মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবদুল মাবুদ মাবু, সিরাজুল ইসলাম, এড. আমিনুল হক চৌধুরী, এড. শফিউল হক চৌধুরী সেলিম, সালাউদ্দিন চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আলী, ওরশেদুল আলম মিন্টু, নুরুল কবির, সামসুদ্দিন মেম্বার, আবদুর রহিম চৌধুরী, অলি হোসেন মুন্সি, ভিপি আবদুর রউফ, এড. জসিম উদ্দিন হিমেল, আখতার উদ্দিন, আবু ইউসুফ চৌধুরী, নুর মোহাম্মদ, আবদুল কাদের, নওঁশা মিয়া, নজরুল ইসলাম আবদুল, জেলা যুবদল নেতা, সিরাজুল ইসলাম, আবু বক্কর, মোরশেদুল আলম প্রমুখ। সভায় আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশীয় লাঙ্গল, পেস্টুন, ব্যানার নিয়ে বর্ণাঢ্য র্যালি করে আলোচনা সভার আয়োজন করা হবে।





























