শিরোনাম
ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত জামী শেখ মাহদী হাসান শিবলী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৫ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে, সকল জটিলতা কাটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সোবহান তুলার জৈষ্ঠ্যপুত্র এবং গোপালপুর সরকারি কলেজের সাবেক জিএস ও এজিএস, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মারুফ হাসান জামী।

জানা যায়, ভাইস-চেয়ারম্যান পদে শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন ও মারুফ হাসান জামী মনোনয়নপত্র দাখিল করেন। মো. শামীম আল মামুন তার প্রার্থীতা প্রত্যাহার করে নিলে, রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান মো. মারুফ হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এদিকে উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মরহুম লতিফ সিটির পূত্র, মো. আপন মিয়া সার্ভার জটিলতার মনোনয়নপত্র জমা দিতে পারেনি দাবি করে; হাইকোর্টে রিট করেন। মহামান্য হাইকোর্ট উক্ত রিট খারিজ করে দেওয়ায় সকল জটিলতার অবসান ঘটেছে।

বীর মুক্তিযোদ্ধার সন্তান ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন গোপালপুরের বীর মুক্তিযোদ্ধারা। 

গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদ্য সাবেক সাংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সমরেন্দ্রনাথ সরকার বিমল বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থেকে; জামী যেন আগামী পাঁচ বছর জনগণের সেবা করে যায়। কোন দুর্নীতির সাথে জড়িত না থাকে, অন্যায়কে প্রশ্রয় না দেয় । তার বাবা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে ছিল। সেও যেনো ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে থাকে। তার বাবা কখনো অর্থলোভ করেন নাই, সেও যেনো অর্থলোভ না করে এটাই আমাদের চাওয়া।


ফেসবুক পোস্টে মো. আপন মিয়া তার প্রোফাইলে লিখেন, আইনি জটিলতা কারনে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে, শ্রদ্ধেয় জামী ভাইকে পবিত্র দায়িত্ব দিয়ে দিলাম।


মারুফ হাসান জামী বলেন, বীর মুক্তিযোদ্ধা বাবার স্বপ্ন আজ পূরন হয়েছে, বাবা জীবিত থাকলে তিনি আজ বেশি খুশি হতেন। এ বিজয় আমার বাবাকেই উৎসর্গ করছি।  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও, সৎভাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবো। সবসময় মনে করবো ভোটারদের ভোটেই নির্বাচিত হয়েছি। আমি অসহায় মানুষের কষ্ট লাঘব ও গরিব মেধাবী শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করবো। নারী শিক্ষা এগিয়ে নিতে অবদান রাখবো এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি ঘোষণা করবো।


১ম ধাপে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তারের হিট ষ্টোকের কারণে মৃত্যু হলে, ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। চতুর্থ ধাপে আগামী ৫ই জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আরও খবর




ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত