শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের অনেকেই মানসিক ট্রমায় ভুগছেন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৪ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৪ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের নির্মমতায় আহত অনেকেই ভুগছেন মানসিক ট্রমায়। যা থেকে বের হতে পারছেন না প্রত্যক্ষদর্শী চিকিৎসকরাও। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, ছাত্রজনতার প্রত্যাশার প্রতিফলন না হলে এ সমস্যা আরো বাড়বে।


‘পায়ে যখন গুলিটা লাগে তা ভেতরে ঢুকে ফেটে যায়, এতে আমার পা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। যখন আমাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়, তখন আমার শরীর নিথর হয়ে আসছিল, মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। ভাবচ্ছিলাম আমরা যে আন্দোলন ও সংগ্রাম করলাম এর ফলটা আর দেখে যেতে পারবো না। ডাক্তার আমাকে বারবার বলছিলেন- তুমি মারা যাওনি, বেঁচে আছো।’ এই কথাগুলো বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরানের।


গেল ১৯ জুলাই আন্দোলনের অন্যতম স্পট যাত্রাবাড়ীতে পুলিশের ছোঁড়া ছয় ইঞ্চি তরল বারুদযুক্ত ইলেকট্রিক বুলেটে বিদ্ধ হয় সে। এতে ৯ টুকরো হয়ে পায়ের মাংসপেশি ও হাড় উড়ে যায় তার।


৫ মাসের বেশি সময় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইমরানের পায়ে অপারেশন হয়েছে ২০ বার। স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা তাও অনিশ্চিত। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে, ২৭ জুলাই হাসপাতালে আহতদের দেখতে এসে- বিরোধীমতের হওয়ায় চিকিৎসা বন্ধ করে দেয় তার। অতঃপর চিকিৎসার অভাবে পায়ে পঁচন ধরে কেটে ফেলার উপক্রম হয়। অভ্যুত্থান পরবর্তী এই যোদ্ধা এখন ভুগছেন মানসিক ট্রমায়।


আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘এমন মানুষ দেখেছি যাকে সবাই ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু যার বুকটা ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। চার-পাঁচটা গুলি লেগেছিল তার মাথায় আর পায়ে, এগুলো আসলে এখনো আমাকে তাড়া করে বেড়ায়।’


নানা সংকটেও যে চিকিৎসকরা আহতদের সেবা দিয়ে গেছেন তাদেরও মানসিক অবস্থা একইরকম। আহতদের দীর্ঘ সারি, নিষ্ঠুর জখম এখনও তাদের তাড়িয়ে বেড়ায়।


নিটোর সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. জহিরুল ইসলাম বলেন, ‘আসলে চারমাস তো তেমন বেশি একটা সময় না। আমরা এখনো এসব স্মৃতি কাটিয়ে উঠতে পারিনি। রাতের এখনো ঠিকমতো ঘুমাতে পারি না। ঘুমের মধ্যে এসব দৃশ্য ভেসে উঠে। জুলাই থেকে ৫ আগস্ট অনিশ্চয়তার যে টেনশন তা হয়ত কমেছে কিন্তু অন্যসব স্মৃতি অম্লান রয়ে গেছে।’


মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলনে আহত বহু শিক্ষার্থী শারীরিকভাবে সুস্থ হলেও এখনও মানসিক ট্রমায় ভুগছেন। যাদের ভেতরে অস্বাভাবিক আচরণ এবং জীবনের প্রতি বিরক্তি লক্ষ্য করা গেছে- এ থেকে আত্মহত্যার প্রবণতা আসতে পারে বলে শঙ্কা মনোরোগ বিশেষজ্ঞদের।


জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. মোহাম্মদ মুনতাসীর মারুফ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ যদি তারা পান- তাহলে তাদের মনে একটা রিলিফ ফিল হবে। এতে তাদের একটা ইমোশনাল ব্যালেন্স তৈরি হবে। এটা তাদেরকে মানসিক কষ্ট কমাতে সাহায্য করবে। তারা যে বিচার চাইছেন, তাদের প্রতি যে অন্যায় হয়েছে, সেই বিচারটা যদি তারা দেখতে পান- তাহলে তাদের মানসিক কষ্টটা অনেকখানি লাঘব হবে।’


সরকারি ৩৫টি মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে মানসিক রোগীদের চিকিৎসা দেয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক রোগ বিভাগ নেই। ওষুধ দিয়ে এ রোগীদের শান্ত করার পর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেই। তারপরও জুলাই যোদ্ধাদের জন্য কাজ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।


জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান বলেন, ‘জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষ থেকে আমরা এন্টি ডিস্ক্রিমেনেটারি ইউনিট তৈরি করেছি। তাদের জন্য আলাদা একটা ওয়ার্ড তৈরি করেছি। এছাড়া ২০ শয্যা বিশিষ্ট একটা ওয়ার্ড সব সময় রেডি করা আছে।’


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে সরকার প্রস্তুত ও আন্তরিক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।


স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘যারা মারা গেছেন বা যারা হাসপাতালে আছেন, তাদের কারো পা নেই, কারো হাত নেই, কেউ আবার চোখ থাকা সত্ত্বেও দেখতে পারছেন না। তারা কিন্তু একটা সুন্দর বাংলাদেশ ছাড়া আর কিছু চায়নি। তাদের যে চিকিৎসা এখনো বাকি রয়েছে সে ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহার বেগম, স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব ও সকল কর্মকর্তা এবং অন্যান্য মন্ত্রণালয়সহ সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছে।’


সম্প্রতি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা তথ্য বলছে, গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ হালকা থেকে গুরুতর বিষণ্নতায় ভুগছেন। তাদের মধ্যে ২৫ শতাংশের অবস্থা আরও গুরুতর। ২০ শতাংশের বেশি অত্যন্ত গুরুতর উদ্বেগের সঙ্গে লড়াই করছেন। আর ৬০ শতাংশ ভুগছেন মানসিক চাপে। 


আরও খবর




মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী