শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহন বাতিলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:শুক্রবার ০১ আগস্ট ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০১ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



মোঃ ইব্রাহিম হোসেন : 


প্রাইমারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহন বাতিলের প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন (ফোকা)। এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণির কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের অধিকার পুনঃস্থাপনের দাবি জানান। 

বৃহস্পতিবার সকালে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে সাভার উপজেলার প্রায় ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান, ৩১টি অ্যাসোসিয়েশন এবং হাজারো শিক্ষক-শিক্ষার্থী এ প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারি করা একটি পরিপত্রের মাধ্যমে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা দেশের হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের হৃদয়ে চরম আঘাত হেনেছে। দীর্ঘদিন ধরে এই পরীক্ষায় অংশ নেওয়া বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিও-বহির্ভূত বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত ও হতাশ হয়েছে। “আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। অথচ কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিশুদের বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। এটি শুধু অন্যায়ই নয় বরং শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সংবিধানপ্রদত্ত অধিকারকেও লঙ্ঘন করে।

বক্তারা অভিযোগ করেন, সরকার বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ার অঙ্গীকার করলেও বাস্তবে এই প্রজ্ঞাপন সেই প্রতিশ্রুতির পরিপন্থী। সমাবেশ থেকে অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করে সরকারি ও বেসরকারি সব প্রাথমিক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা জানান।

ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু বলেন, যে সময়ে কিন্ডারগার্টেন বা সমমানের স্কুলগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মেধাবী শিক্ষার্থী তৈরির কারখানায় রুপ নিয়েছে, হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, ঠিক সেই সময়ই কিছু অদৃশ্য শক্তি দ্বারা প্রভাবিত হয়ে বৈষম্যমূলক একটি সিদ্ধান্ত আসল যে, কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা। 

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানের কোথাও এই ধরনের বৈষম্যের কথা নেই। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হলে, কিন্ডারগার্টেন বা বেসরকারি শিক্ষাব্যবস্থাকে স্বীকৃতি অবশ্যই দিতে হবে। কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুল না থাকলে সরকারের পক্ষে কোনোভাবেই বাংলাদেশের বিশাল এই জনগণের শিক্ষার দায়িত্ব গ্রহণ করা সম্ভব ছিল না। আসুন, সবাই একসাথে দাঁড়াই। ‘শিক্ষার অধিকার, সবার জন্য সমান’ এই আদর্শেই হোক আমাদের ঐক্য। ‘বৈষম্য দূর হোক, দেশ ও জাতির সমৃদ্ধ হোক।

আয়োজিত মানববন্ধনে অংগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সাভার থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, আদর্শ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (সাভার আঞ্চলিক শাখা), সাভার কিন্ডাগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন, কিন্ডারগার্টেন ডেভোলপমেন্ট স্কুল এসোসিয়েশন, প্রাইভেট স্কুল এসোসিয়েশন ৭নং ওয়ার্ড, সাভার এডুকেশন সোসাইটি, গ্লোবাল টাইগার্স ক্লাব স্কুল এসোসিয়েশন, কিন্ডারগার্টেন প্রোগ্রেসিভ এসোসিয়েশন অব বাংলাদেশ, প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাংলাদেশ, বিরুলিয়া ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ৮নং ওয়ার্ড, রাজাসন কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাংলাদেশ অগ্রগামী কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সাভার পৌর কিন্ডারগার্টেন এসোসিয়েশন, তেঁতুলঝোড়া, কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, ভাকুর্তা ইউনিয়ন প্রাইভেট স্কুল এসোসিয়েশন, ল্যাবরেটরি শিক্ষা পরিবার, সাভার প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, আশুলিয়া থানা, বনগাঁও ইউনিয়ন কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন, আমিন বাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সাভার আশুলিয়া বেসরকারি কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ধামসোনা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, দ্যা ন্যাশনাল ইউনিটি ফর কোয়ালিটি এডুকেশন, শিমুলিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাভার থানা শাখা, বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশন, শিমুলিয়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন, সাভার আশুলিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কাউন্দিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন সহ আরও অন্যান্য সহযোগী সংগঠন।



আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়