শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বসন্তে সর্দি-কাশির প্রকোপ, হাসপাতালে বাড়ছে ভিড়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঠান্ডা-সর্দি, কাশি আর জ্বর থেকে সেরে উঠতেই পারছে না ঢাকার বনশ্রীর সাফওয়ান; আট মাস বয়সী এই শিশু গত দুই মাসে তিনবার জ্বরে আক্রান্ত হয়েছে।


শিশুটির মা মিশকাত জাহান বলছেন, ধুলাবালি এড়িয়ে বাচ্চাকে সাবধানে রাখলেও ডিসেম্বরের শেষ থেকে কোনো না কোনো সমস্যায় ভুগছে সে।


ঘুমের ব্যাঘাত, খাবারে অনীহাসহ বিভিন্ন জটিলতার কারণে এখন বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি নিয়েও উদ্বিগ্ন তিনি।


মিশকাত বলেন, “কয়েকদিন আগে বাসার প্রায় সবারই জ্বর-ঠান্ডা হয়েছে। বাবুকে সিরাপের পাশাপাশি নেবুলাইজিং করাতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হয় রাতে। নাক বন্ধ থাকে, ঠিকমত শ্বাস নিতে পারে না। তখন ‍খুব কান্নাকাটি করে। ঘুমাতে চায় না। নাকে ড্রপ দিলে একটু ভাল লাগে, তখন ঘুমায়।”


সাফওয়ানের মত অনেক শিশুই শীত শেষে বসন্তের শুরুর দিক থেকে সর্দি-কাশি কিংবা জ্বরে ভুগছে। আক্রান্ত হচ্ছে বড়রাও।


চিকিৎসকরা বলছেন, এসবের পেছনে বায়ুদূষণ একটি বড় কারণ হিসেবে কাজ করছে। দূষণের কারণে মানুষের ভোগান্তি বেশি। সুস্থ থাকতে তাই স্বাভাবিক জীবনযাত্রার দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।


হাসপাতালে বাড়ছে রোগী


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার গোলাম নবী জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের রোগী এখন বেশি পাচ্ছেন তারা।


এই চিকিৎসক বলেন, “প্রতিদিন ১৫০-২০০ রোগী আসছে এসব লক্ষণ নিয়ে। শ্বাসকষ্টও হচ্ছে অনেকের।”


গোলাম নবীর ভাষ্য, “এই সময়ে অ্যাজমা বা হাঁপানির রোগীদের বেশি ভুগতে হচ্ছে।”


ঢাকা শিশু হাসপাতালে এখন যেসব রোগী আসছে, তার মধ্যে সর্দি-কাশি ও ঠাণ্ডায় আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি বলে জানাচ্ছেন এই হাসপাতালের চিকিৎসকেরা।


হাসপাতালটির পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ঠান্ডা, জ্বরে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি, যা হাসপাতালে রোগী বাড়াচ্ছে।


শিশু হাসপাতালের বহির্বিভাগে অন্য সময়ে দিনে গড়ে ৮০০ থেকে ৯০০ জন রোগী আসলেও এখন সে সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনে। এর মধ্যে অনেক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাদের ভর্তি করানো হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক।



তিন সপ্তাহ ধরে সর্দি-কাশিতে ভুগছেন রাজধানীর মিরপুরের হোসনে আরা বেগম। এখন ইনহেলার আর নেবুলাইজিং ছাড়া চলতে পারছেন না তিনি।


পঞ্চাশোর্ধ এই নারী বলেন, “শীতের শেষ দিকে এই যে সর্দি-কাশি হঠাৎ বেড়ে গেল, আর কমছে না। একদিন নেবুলাইজিং না করালে ঘুমাতে পারি না। ইনহেলার নিচ্ছি দুইটা। এমনিতে অ্যাজমার সমস্যা ছিল, সেটা এখন বেড়ে গেছে।”


তিনি জানান, বাইরে বের হলেই কষ্ট হয় বেশি, ধুলাবালিতে সমস্যা বেড়ে যায়।


মোহাম্মদপুরের একটি কিন্ডারগার্টেনের শিক্ষক আরিফ হোসেন মাসখানেক আগে সর্দি-জ্বরে আক্রান্ত হলেও কাশি তার পিছু ছাড়ছে না।


আরিফের ভাষ্য, চিকিৎসকের কাছে গিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়েও তার কাশি সারেনি।


“যখন ঠান্ডা-জ্বর ছিল, ডাক্তারের কাছে গেলাম। কাশির জন্য অ্যান্টিবায়োটিক দিল। একটু কমল। এখন আরো বেড়ে গেছে। আবার ডাক্তারের কাছে গেলাম। পরে এক্সরে করে ডাক্তার বলল, ফুসফুসে ইনফেকশন হয়েছে।”


কারণ কী


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলছেন, বায়ুদুষণ এবার সর্দি-কাশিতে মানুষকে বেশি ভোগাচ্ছে।


ফেব্রুয়ারি মাসের অর্ধেক সময়ই বায়ু দূষণে ঢাকা শীর্ষে ছিল। এই দূষণের কারণে মানুষের শ্বাসতন্ত্রের সমস্যাও বেড়েছে বলে জানান তিনি।


আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ১৩ দিন ঢাকার বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। গেল মাসজুড়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল উপরের দিকে।


ডা. লেলিন চৌধুরী বলেন, “এমন সময়ে যখন সর্দি-কাশির ভাইরাস কারো শরীরে প্রবেশ করে, তখন সেটি ‘মরার ওপর খাঁড়ার ঘায়ের’ মত একটি অবস্থা তৈরি করে।”


শীত শেষে বসন্তের আগমনের সময় বাতাসের আর্দ্রতা কম থাকে ও দূষণও বেড়ে যায় জানিয়ে তিনি বলেন, “তাপমাত্রার পরিবর্তনের কারণে কিছু ভাইরাস জাতীয় রোগের প্রাদুর্ভাব এসময় বেড়ে যায়। এর মধ্যে অন্যতম একটি ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। যার কারণে সর্দি-কাশি হয়।


“যখন বায়ু দূষণ বেড়ে গিয়ে আমাদের শ্বাসতন্ত্রকে সংবেদনশীল ও অসুস্থ করে তোলে, তখন ইনফ্লুয়েঞ্জা বা সর্দি-কাশির ভাইরাস তীব্র করে তোলে। ফলে অন্য সময়ে যে প্রভাব বিস্তার করে, তার চেয়ে এ বছর বায়ুদূষণ বাড়ার কারণে এ রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে।”



শিশু হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর আলম মনে করেন, ঋতু পরিবর্তনের কারণেই ঠান্ডা, সর্দি, কাশি বা জ্বরের রোগী বেড়ে গেছে।


শীত শেষে ফেব্রুয়ারিতে বসন্তের আগমনে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসে। দিন-রাতের তাপমাত্রায় ব্যবধান থাকায় একসঙ্গে শীত ও গরমের অনুভূতি সামলাতে হয়।


ঠান্ডা-কাশির রোগীর বাড়ার জন্য বায়ুদূষণকেই সামনে আনছেন মেডিসিন বিশেষজ্ঞ এবিএম আবদুল্লাহ।


তিনি বলেন, “এখন শিশুসহ সবাই ঠান্ডা, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে বেশি। দিনে গরম, রাতে ঠান্ডা; এমন আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। এর সঙ্গে খাপ খাইয়ে নিতে একটু সময় লাগে। অনেকের দিনে গরম লাগে, তখন ঠান্ডা পানি, শরবত খায়। এতে ঠান্ডা লেগে যায়।


“বায়ু দূষণের কারণেও ঠাণ্ডা, সর্দি-কাশিতে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। ঢাকায় ধুলা আর ধোঁয়া অত্যন্ত বেশি। বায়ুমন্ডল শুষ্ক, আর্দ্রতা কম। এ কারণেও এমনটা হতে পারে। এজন্য সতর্ক থাকতে হবে।”


করণীয় কী


আবহাওয়া পরিবর্তনের সময়ে সুস্থ থাকতে জীবনযাত্রার দিকে বাড়তি নজর দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা।


এজন্য স্বাস্থ্য সতর্কতাগুলো মেনে চলার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও উৎসাহ দিচ্ছেন চিকিৎসক এবিএম আবদুল্লাহ।


তিনি বলেন, “দূষণ থেকে বাঁচতে বাইরে বের হলে মাস্ক পরতে হবে। বিশেষ করে যারা শিশু ও বয়স্ক, তাদের ভোগান্তি বেশি হচ্ছে। এটি ভাইরাসের সংক্রমণে হয়। ফ্রিজের পানি ও ঠান্ডাজাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে। বাইরের খাবার খাওয়া যাবে না। ধূমপান করা যাবে না।”


এই মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ, ঠান্ডা-কাশি হলে কুসুম গরম পানি খেতে হবে এবং গরম পানি দিয়ে গার্গেল বা কুলিকুচি করতে হবে।


শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর আলম সর্দি-কাশি, জ্বর থেকে রক্ষা পেতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।


খাবারে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে এই চিকিৎসক বলেন, “প্রচুর পরিমাণে ফল খেতে হবে। পানি পান করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিনসমৃদ্ধ খাবার খেতে হবে। শিশুদের বুকের দুধ খাওয়াতে হবে।



“বদ্ধ জায়গায় থাকা যাবে না। ঘরে আলো-বাতাস প্রবেশের ব্যবস্থা থাকতে হবে। কেউ সর্দি-জ্বরে আক্রান্ত হলে তাকে আলাদা রাখতে হবে।”


নিউমোনিয়া হয়ে গেলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “শিশুদের ক্ষেত্রে জ্বর অনেক বেশি থাকলে, শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে গেলে, বুকের ভেতর দেবে গেলে, খাবার খেতে না চাইলে- সেগুলো নিউমোনিয়ার লক্ষণ হিসেবে ধরে নিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।”


এবারের সর্দি-কাশির ধরণ পাল্টে গেছে জানিয়ে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পরিচালক লেলিন চৌধুরী বলছেন, জ্বরও হচ্ছে এবং কাশি একবার হলে সেটি সহজে সারছে না।


“কাশতে কাশতে রোগীর বুক ব্যাথা হয়ে যাচ্ছে। এটি দূর করতে হলে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে হবে। ইটের ভাঁটা, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার ধোঁয়া, বর্জ্য, বাড়ি নির্মাণের ধুলা নিয়ন্ত্রণ করতে হবে।”


বাংলাদেশে আবহাওয়ার পরিবর্তনের কারণে উষ্ণতা বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, “বনাঞ্চল তৈরি, গাছপালা লাগাতে পারলে জলবায়ু রক্ষা করা যাবে। তাহলেও এই ভাইরাসের প্রবণতা কমবে।”


যারা দীর্ঘদিন ধরে সর্দি-কাশিতে আক্রান্ত, তাদের দেরি না করে চিকিৎসকের পরামর্শ দিয়েছেন লেলিন চৌধুরী ।


তার পরামর্শ, “ব্যাক্টেরিয়ার সংক্রমণে কাশি হলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। ভাইরাসজনিত সংক্রমণের জন্য পর্যাপ্ত বিশ্রাম, পানি-তরল খাবার গ্রহণ, শাকসবজি, ফলমূল খেতে হবে, প্রয়োজনে ছোট-খাট ওষুধ খেতে হবে। সঠিকভাবে রোগ নির্ণয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”


আরও খবর




কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী