শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

চালের দাম বৃদ্ধি অযৌক্তিক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
উৎপাদন ৪ কোটি টন, চাহিদা ৩ কোটি ১২ লাখ টন পাইকারী ব্যবসায়ীরা বলছেন দাম বৃদ্ধি করছে মিল মালিকরা :: চাহিদার চেয়ে বাজারে ধানের আমদানি কম থাকায় দাম বেড়েছে :চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সরদার

চালের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বৈঠক, ভোক্তা অধিদফতরের অভিযানসহ নানা উদ্যোগেও কমছে না চালের দাম। গত জানুয়ারিতে আমনের ভরা মৌসুমে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তখন চালের দাম বাড়তে বাড়তে কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এতে সংসার চালাতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। তখন চালের এই মূল্যবৃদ্ধি নিয়ে সর্বত্র সমালোচনা শুরু হয়। জানুয়ারিতে নির্বাচনের পর নতুন সরকার এসে নানা উদ্যোগ গ্রহণ করে। মজুতদারদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এর ফলে কেজি প্রতি চালের দাম ১ থেকে ২ টাকা কমেছে। গত বছর নভেম্বর-ডিসেম্বরে বাজারে যে মোটা চাল ৪২ থেকে ৪৫ টাকা কেজি বিক্রি হয়েছে সেই চাল জানুয়ারিতে ৫০ থেকে ৫৫ টাকা কেজি বিক্রি হয়। বর্তমানে এর দাম কিছুটা কমে ৪৮ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে এখন সরু (মিনিকেট) চালের কেজি বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়, যা জানুয়ারিতে ৭০ থেকে ৭৫ টাকা ছিল। মাঝারি (বিআর-২৮, পায়জাম) চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকা। ভরা মৌসুমে চালের এমন মূল্য বৃদ্ধির কারণ হিসাবে কেউ সিন্ডিকেটকে দায়ী করছেন, আবার কেউবা বিশ্বে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কথা বলছেন। বিশেষজ্ঞরা উৎপাদন ব্যয় বৃদ্ধির জন্য চালের দাম বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন। আবার অনেকে বাজার ব্যবস্থাপনা ও তদারকির দুর্বলতার কথা বলছেন। অন্যদিকে আমনের বাম্পার ফলনের পরও চালের দাম না কমার কারণ হিসাবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন বাংলাদেশে এক যুগ ধরে মোটা চালের উৎপাদন কমছে। আর মাঝারি চালের উৎপাদন বাড়ছে। মাঝারি মানের চালের চাহিদা বেড়ে যাওয়া এবং মোটা চালের চাহিদা কমে যাওয়াকে কারণ হিসেবে মনে করছেন তাঁরা। আর বাংলাদেশে খাদ্য পরিস্থিতি নিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য সীমার নিচে বসবাস করা মানুষজন স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টিকর খাবারের পেছনে ব্যয় কমিয়েছে। আর ভাতের জন্য ব্যয় বাড়িয়েছে। চালের দাম বৃদ্ধিতে এর প্রভাবও কিছুটা রয়েছে। তবে প্রকৃত কারণ কি তা এখনও নির্ণয় করে চালের দাম এখনো কমাতে পারছে না সরকার।


আমনের বাম্পার ফলনের পরও বাজারে পাইকারী থেকে খুচরা সব পর্যায়েই চালের দাম এখনও কেজিতে ৪ থেকে ৬ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, চালের দাম বাড়িয়েছে মিল মালিক ও করপোরেট প্রতিষ্ঠানগুলো। রাজধানীর কারওয়ান বাজার, বাবুবাজার, ঠাটারিবাজারসহ সব বাজারের খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব ধরনের চালের দামই বেড়েছে। কারণ হিসেবে তারা দায়ী করছেন করপোরেট কোম্পানি ও মিল মালিকদের। কারওয়ান বাজারের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, নাজিরশাইল চাল ৭০ টাকা থেকে বেড়ে ৮২ টাকা কেজি হয়েছিল এবং সেটা ২ টাকা কমে এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিআর ২৮ চাল কেজিপ্রতি ৪ টাকা বেড়েছিল এখন ১ থেকে ২ টাকা কমে ৫০ থেকে ৫২ টাকায়, মিনিকেটে ৫ টাকা বেড়ে ছিল এখন ২ টাকা কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।


নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে চাল এনে কারওয়ান বাজারে ব্যবসা করেন মো. নাজিম উদ্দিন। মিলাররা গত নির্বাচনকে ইস্যু করে কেজিতে ৪ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছিল বলে অভিযোগ করে তিনি বলেন, এই দাম বাড়ানোর কোনো কারণ ছিল না। তবে নির্বাচনের পর সরকার এসে অভিযান চালানোর পর দাম কিছুটা কমেছে। এটা অব্যাহত থাকলে দাম আরও কমবে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী গতকাল  বলেন, এবছর আমনের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও উৎপাদন বেশি হয়েছে। ১ কোটি ৭০ লাখ টন উৎপাদন লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয়েছে ১ কোটি ৮০ লাখ টন। এ অবস্থায় চালের দাম বৃদ্ধির কোন কারণ থাকতে পারে না। এটা কোন কারসাজির মাধ্যমেই বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে।


এ মৌসুমে চালের দাম কেন এত বাড়ল তা জানতে চাইলে নওগাঁ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সরদার বলেন, হাটবাজারে ধানের আমদানি কমে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে ধান কিনতে হচ্ছে। এতে চালের দাম বেড়েছে।


সরকারের দেওয়া তথ্যানুয়ায়ী চাল উৎপাদনে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, বাংলাদেশে গত অর্থবছরে প্রায় চার কোটি টন চাল উৎপাদিত হয়েছে। এর মধ্যে বোরোতে ২ কোটি ১০ লাখ টন। এর মধ্যে মোটা চাল প্রায় ৬০ লাখ টন। আর সরু ও মাঝারি চালের পরিমাণ দেড় কোটি টন। ধারাবাহিকভাবে মাঝারি চালের উৎপাদন বাড়ছে। গত এক যুগে দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত ধানের নতুন জাত থেকে বেশির ভাগই মাঝারি মানের চাল আসছে। অন্য দিকে বাংলাদেশ পরিসংখ্যান বিভাগের হিসাব অনুসারে বর্তমানে দেশের ১৭ কোটি মানুষের চালের চাহিদা ৩ কোটি ১২ লাখ টন। এখন প্রশ্ন হচ্ছে এই হিসাব মতে দেশে প্রতি বছরই প্রায় ৭০ থেকে ৮০ লাখ টন চাল উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু উদ্বৃত্ততো থাকেই না উল্টো প্রতি বছর লাখ লাখ টন চাল আমদানি করতে হচ্ছে। গত বছরও প্রায় ৯ লাখ টন চাল আমদানি করতে হয়েছে। আমদানি করেও চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এমনটা কেন হচ্ছে। তাহলে কি হিসাবের মধ্যে কোন সমস্যা রয়েছে? অর্থনীতিবিদরা বলছেন সরকারের বিভিন্ন সংস্থা উৎপাদনের যে তথ্য দিচ্ছেন তা সঠিক নয়। এ তথ্যের সঙ্গে বাস্তবের অনেকটা ফারাক থেকে যাচ্ছে।


সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চালের উৎপাদন এবং চাহিদার হিসাবে যে গরমিল তাতে এসব প্রাপ্ত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তবে বাংলাদেশে চালের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে আমাদের চাহিদা পূরণে তা সক্ষম। চালের মূল্য নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা এবং যথাযথ তদারকি জরুরি। তিনি বলেন, বর্তমানে ধানের উৎপাদন খরচ অনেক বেড়েছে। কৃষি উপকরণ, সেচ, সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি সব বেড়ে যাওয়ায় প্রতি মণ ধানের উৎপাদন খরচ গত বছরের চেয়ে কমপক্ষে দুইশ’ থেকে আড়াইশ’ টাকা বেড়েছে। তাই কৃষকদের ন্যায্যমূল্য দিতে হলে ধানের দাম বাড়াতে হবে। আর ধানের দাম বাড়লে চালের দাম স্বাভাবিকভাবেই বাড়বে। কবে বর্তমানে যেভাবে দাম বাড়ছে সেটা যৌক্তিক বলে মনে হয়না। এ জন্য যথাযথ বাজার তদারকি প্রয়োজন।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক