শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৯৩টি ইটভাটার নেই কোনো বৈধ কাগজপত্র

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

চাঁপাইনবাবগঞ্জে আইনের তোয়াক্কা না করেই গড়ে উঠেছে বেশিরভাগ ইটভাটা। এতে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ইটভাটার কালো ধোঁয়ার প্রভাব পড়ছে জনজীবনসহ কৃষি ও প্রকৃতিতে। এর পরও যেন দেখার কেউ নেই।


জানা গেছে, এখানকার ৯৩টি ইটভাটার কোনো বৈধ কাগজপত্র নেই। আইনঅনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ছাড়া ইটভাটা স্থাপন, পরিচালনা কিংবা চালু করা যাবে না। আবাসিক, সংরক্ষিত ও বাণিজ্যিক এলাকা, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর ও কৃষি জমিতে ইটভাটা স্থাপন করা যাবে না এবং জ্বালানি হিসেবে ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধেরও বিধান রয়েছে। 


অভিযোগ রয়েছে, অধিকাংশ ইটভাটা বসতবাড়ি, আম বাগানের কাছে ও কৃষি জমিতে গড়ে উঠেছে। এমনকি অনেক ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হচ্ছে।


সরজমিন ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ প্রকৃতি ছাপিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে কালো ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে ইটভাটার চিমনি। আমবাগানের মধ্যেই গড়ে উঠেছে পরিবেশ বিধ্বংসী ইটভাটা।


একটা ইটভাটা পেরুলেই চোখে পড়বে আরেকটি। বসতবাড়ির কাছাকাছি আমবাগান ও কৃষি জমিতে অনেক ইটভাটা দেখা গেছে। জেলার পাঁচ উপজেলাতেই একই কায়দায় আমবাগানের পাশে, ফসলি জমিতেই গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। 


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন সেতুর ওপর দাঁড়িয়ে দক্ষিণ দিকে দৃষ্টি দিলেই দেখা যাবে প্রায় ১৪টি ইটভাটা থেকে ধোঁয়া ছড়াচ্ছে।


জেলায় বৈধ ইটভাটার সংখ্যা একেবারেই কম স্বীকার করে নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইটভাটা মালিক বলেন, বৈধ ইটভাটা থেকে যেমন সরকারকে ভ্যাট দেওয়া হয় তেমনি অবৈধ ইটভাটার মালিকরাও সরকারকে ভ্যাট দেয়। 


তিনি আরও জানান, সবাই চেষ্টা করে পরিবেশ বজায় রেখে ফাঁকা জায়গায় ইটভাটা গড়ে তোলার কিন্তু তেমন জায়গা ঠিকমত পাওয়া যায় না।  


পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় বর্তমানে মোট ১১৩টি ইটভাটা চালু রয়েছে। এর মধ্যে ২০টি ইটভাটার বৈধ কাগজপত্র রয়েছে। আর ৯৩টি ইটভাটার কোনো বৈধ কাগজপত্র নেই। অর্থাৎ ৯৩টি ইটভাটা অবৈধভাবে গড়ে উঠেছে।


পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাইদ জানান, অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হবে। তবে একসঙ্গে এতগুলো ইটভাটা বন্ধ করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা বন্ধ করা হবে।


চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, অবৈধ ইটভাটাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। অল্প সময়ের মধ্যেই অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।



আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা