
বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতে না আসতেই,সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। তবে এবারের নির্বাচনে জামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের মুখে একটি নামই বারবার উচ্চারিত হচ্ছে— তিনি হলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তিত্ব জাকির হোসেন বাবু। এলাকার সাধারণ মানুষ তাকেই আগামী দিনে জামপুর ইউনিয়নের যোগ্য অভিভাবক ও চেয়ারম্যান হিসেবে দেখতে চান। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে জামপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জাকির হোসেন বাবুর সমর্থনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় ভোটারদের মতে, জাকির হোসেন বাবু দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন পরম বন্ধুর মতো, তাছাড়া নোয়াদ্দা বাবু বাজার রহেছে তাহার নামে, বে সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনি করেছেন। ইউনিয়নের বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিত্ব ও তরুণ ভোটারের সাথে কথা বলে জানা যায়, জামপুর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে জাকির হোসেন বাবুর কোনো বিকল্প নেই। স্থানীয় এক বাসিন্দা বলেন:"আমরা এমন একজন চেয়ারম্যান চাই যাকে বিপদে-আপদে সবসময় কাছে পাওয়া যায়। জাকির হোসেন বাবু একজন সৎ ও সাদা মনের মানুষ। তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে জামপুর ইউনিয়নের উন্নয়ন ত্বরান্বিত হবে।"এলাকার তরুণ সমাজের একটি বড় অংশ জাকির হোসেন বাবুর পক্ষে মাঠে নেমেছেন। তাদের দাবি, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জাকির হোসেন বাবু সবসময় ইতিবাচক ভূমিকা রেখে আসছেন। নির্বাচনকে সামনে রেখে জাকির হোসেন বাবু ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন। এলাকাবাসীর এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জামপুর ইউনিয়নকে আরও সমৃদ্ধ ও বৈষম্যহীন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। জামপুরবাসীর একটাই দাবি— আগামী নির্বাচনে যোগ্যতার বিচারে জাকির হোসেন বাবুকেই তারা চেয়ারম্যান হিসেবে দেখতে চান।



























