
। রিপোর্ট - উজ্জীবক সুজন তালুকদার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুর জনতা মহাবিদ্যালয়ের একাদশ গভর্নিং বডি গঠন করা হয়েছে। নবগঠিত এই গভর্নিং বডির মেয়াদ ২৪ জুন ২০২৬ থেকে ২৩ জুন ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে। গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হয়েছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন— প্রতিষ্ঠাতা সদস্য: মো. ফেরদৌস আলী, দাতা সদস্য: ছালেহ আহমদ, হিতৈষী সদস্য: এজেডএম আনোয়ারুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয় মনোনীত বিদ্যোৎসাহী সদস্য মো. নজরুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) প্রতিনিধি মো. জুয়েল আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট মনোনীত সদস্য তৌফিকুল বারী রহমান, অভিভাবক সদস্য মো. আজাদ রুব্বানী, মো. আফলু মিয়া, নিজাম উদ্দিন আহমদ, শিক্ষক প্রতিনিধি মো. ফয়ছল আহমদ, মোহাম্মদ মখলিছুর রহমান, ফাহিমা বেগম, কলেজের( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ পবিত্র কুমার দেব পদাধিকারবলে গভর্নিং বডির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত গভর্নিং বডির নেতৃত্বে জনতা মহাবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সার্বিক উন্নয়নের গতি আরও বেগবান হবে।





























