শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ৩১ মে ২০২৬ | হালনাগাদ:রবিবার ৩১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

কোথাও কোথাও চামড়া একেবারেই বিক্রি হয়নি। যদিও গত দুই বছর ধরে আন্তর্জাতিক বাজারে চামড়ার রপ্তানি বেড়েছে, তবে সে অনুপাতে দেশে মূল্য বাড়েনি। চাহিদা থাকলেও মৌসুমি ও ছোট ব্যবসায়ীরা সরকারের নির্ধারিত দাম পাচ্ছেন না।


কোরবানির ঈদ এলেই একসময় দেশের চামড়া শিল্পে প্রাণচাঞ্চল্য ফিরত। এতিমখানা-মাদরাসা থেকে শুরু করে মৌসুমি ব্যবসায়ী—সবার চোখ থাকত কাঁচা চামড়ার বাজারে। কিন্তু সেই বাজারে নেমেছে ভয়াবহ ধস।


সাতক্ষীরা, চট্টগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি না হওয়া শত শত গরুর চামড়া নদীর পাড়ে, সড়কে কিংবা খোলা জায়গায় ফেলে দেওয়া হচ্ছে। কোথাও মাটিচাপা, কোথাও নদীতে নিক্ষেপ। পুরো পরিস্থিতি যেন দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাতের ভয়াবহ পতনের প্রতিচ্ছবি। তবে এ বিষয়ে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই।


কোরবানির চামড়ার বাজারে প্রতিবছরই কেন এই বিপর্যয় ঘটে— এর পেছনে রয়েছে একাধিক কারণ। সরকারের কৃত্রিমভাবে দাম নির্ধারণ, আন্তর্জাতিক বাজার হারানো, চীনের ওপর অতিমাত্রায় নির্ভরতা, ট্যানারির সংকট, পরিবেশগত সনদ না পাওয়া এবং সিন্ডিকেটভিত্তিক বাজার কাঠামো— সব মিলিয়ে দেশের চামড়া শিল্প আজ অস্তিত্ব সংকটে পড়েছে।


সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর খেয়াঘাটে খোলপেটুয়া নদীর তীরে স্তূপ হয়ে পড়ে থাকা চামড়া কিংবা ফেনীর কাটাখালি নদীতে ফেলে দেওয়া শতাধিক গরুর চামড়া শুধু স্থানীয় সংকট নয়; এটি জাতীয় অর্থনীতির গভীর অসুস্থতার ইঙ্গিত বহন করে।


তবে সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলছে মুক্তবাজার অর্থনীতিতে সরকারের চামড়ার মূল্য বেঁধে দেওয়া, দ্বিতীয়ত চামড়ার রপ্তানি বাজার সংকুচিত হওয়া। রপ্তানির ক্ষেত্রে চীনই একমাত্র ভরসা। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার মতো বড় বাজারের ক্রেতারা বাংলাদেশি চামড়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।


প্রতি বছর ঈদের আগে সরকার ঢাকায় কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়। এ বছরও রাজধানীতে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬০–৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫–৬০ টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে অনেক এলাকায় ২০–৩০ টাকার বেশি দাম মেলেনি।


কোথাও কোথাও চামড়া একেবারেই বিক্রি হয়নি। যদিও গত দুই বছর ধরে আন্তর্জাতিক বাজারে চামড়ার রপ্তানি বেড়েছে, তবে সে অনুপাতে দেশে মূল্য বাড়েনি। চাহিদা থাকলেও মৌসুমি ও ছোট ব্যবসায়ীরা সরকারের নির্ধারিত দাম পাচ্ছেন না।


অর্থনীতিবিদদের মতে, সরকার প্রশাসনিকভাবে দাম নির্ধারণ করলেও বাজারে সেই দামে কেনার সক্ষমতা বা চাহিদা তৈরি করতে পারেনি। ফলে ঘোষিত মূল্য কার্যত কাগুজে ঘোষণায় পরিণত হয়েছে। সরকার কাঁচা চামড়ার ন্যূনতম মূল্য ঘোষণা করলেও তা কার্যকরে কোনো কার্যকর মনিটরিং নেই। ফলে বাজার পুরোপুরি মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে।



বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী খাতে পরিণত করা সরকারের লক্ষ্য। জুলাই মাসের মধ্যে চামড়া খাতের উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন।


বাণিজ্য সচিব (রুটিন দায়িত্ব) আবদুর রহিম খান জানান, কোরবানির ঈদে একদিনে প্রায় এক কোটি পিস চামড়া বেচাকেনা হয়। ফলে বাজারে সরবরাহের ক্ষেত্রে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়। এ কারণে সরকার এখানে হস্তক্ষেপ করে থাকে।


এদিকে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের বড় ক্রেতা এখন মূলত চীন। খাতসংশ্লিষ্টদের হিসাবে, রপ্তানির বড় অংশই সরাসরি বা পরোক্ষভাবে চীনা বাজারের ওপর নির্ভরশীল। এই নির্ভরতা এখন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনে অর্থনৈতিক মন্দা, শিল্প উৎপাদন কমে যাওয়া এবং অভ্যন্তরীণ চাহিদা হ্রাস পাওয়ায় দেশটি আগের মতো চামড়া কিনছে না। এমনকি কিনলেও তুলনামূলক কম দামে কিনছে।


বিশেষজ্ঞদের মতে, ইউরোপ ও পশ্চিমা বাজারে প্রবেশে ব্যর্থ হয়ে বাংলাদেশ এক ধরনের “সিঙ্গেল মার্কেট ট্র্যাপ”-এ আটকে গেছে। ইউরোপীয় ব্র্যান্ডগুলো এখনও সাভারের ট্যানারি শিল্পাঞ্চলের পরিবেশগত মান নিয়ে প্রশ্ন তোলে। আন্তর্জাতিক মানের সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) পুরোপুরি কার্যকর না হওয়ায় অনেক বড় ব্র্যান্ড বাংলাদেশি চামড়া এড়িয়ে চলছে।



চামড়া খাতের ট্যানারি আয়ুব ব্রাদার্স লিমিটেডের পরিচালক বেলাল হোসেন বলেছেন, আন্তর্জাতিক বাজারে রপ্তানি আদেশ কমে যাওয়ায় ট্যানারি মালিকরা কম দামে চামড়া কিনতে বাধ্য হচ্ছেন।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী