
ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরোকক্সবাজারের চকরিয়ায় ৪৪ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকাসহ মোছা. শাহিদা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শাহিদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেনের স্ত্রী বলে জানা গেছে।রোববার (২৩ আগস্ট) রাত ৯টা ৫০ মিনিটের দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদক ও টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল)-এর তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোচপাড়া এলাকায় এক নারী মাদক কারবারি বসতঘরের সামনে মাদক বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে শাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক), ১৯(ক) ও ২৬(১) ধারায় চকরিয়া থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২৪ আগস্ট দায়ের করা হয় এবং এর নম্বর ৩৯।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছে, গ্রেপ্তার শাহিদা বেগমকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।




























