
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
সম্প্রতিকালে বন্যায় ক্ষতিগ্রস্ত দোহাজারী বিভিন্ন ওয়ার্ডের প্রান্তিক কৃষকদের মাঝে দোহাজারী নাগরিক কমিটির পক্ষ থেকে ৩ প্রকারের সার বিতরণ করা হয়। ২১ আগস্ট (শুক্রবার) বিকালে দোহাজারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দোহাজারী নাগরিক কমিটির সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আলী আকবর।
স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দিন জনি, আলোচনায় অংশ নেন, ড. এস এম আবু জাকের, জয়নাল আবেদীন, আবদুল নবী খাঁন, আবু তৈয়্যব, প্রধান শিক্ষক বিঞ্চুযশা চক্রবর্তী, বিএনপি নেতা ইখতিয়ার উদ্দিন সুমন, আরিফুল ইসলাম সুমন, সাংবাদিক যথাক্রমে এম এ হামিদ, জাবের বিন আরজুসহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে ১৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৩ প্রকারের ৪৫ কেজি করে সার বিতরণ করা হয়।





























