
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি সেমিপাকা বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত (শনিবার) দিবাগত রাত এগারটার সময় উপজেলার বরকল ইউনিয়নস্থ ২নং ওয়াড সর্দ্দার পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায় এ সময় মুন্নি আক্তারের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহুর্তের মধ্যে দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
এতে পার্শ্ববর্তী আবদুল ছবুর,শাহ আলম, মো: হোসেন সাইফুদ্দিন ও আবুল হাশেমের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭লাখ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানিয়েছেন। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। চন্দনাইশ ফায়ার সার্ভিস ইনচার্জ কামরুল হাসান সত্যতা নিশ্চিত করেন। এদিকে আগুনে পুড়ে সহায় সম্বল হারা ক্ষতিগ্রন্থ পরিবারের লোকজন মানবেতর দিন যাপন করছেন।



























