
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা সংলগ্ন নাথ পাড়ায় আগুন লেগে ৩ বসত ঘর সম্পূর্ণ ভর্ষ্মিভূত হয়। এতে সকল পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।
১৫ জুলাই (বুধবার) সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টার সময় উপজেলার পৌরসভা সংলগ্ন নাথ পাড়ায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা নিমিষে ছড়িয়ে পড়ে। এই সময় উপজেলা পরিষদের কর্মচারী বকুল নাথ, তার ভাই মিলন নাথ, নেপাল নাথের টিনসেট বসতঘর আগুনে পুড়ে যায়। আগুনে ঘরে থাকা নগদ টাকা, ইলেক্ট্রিক সামগ্রী, আসবাবপত্র, মূল্যবান কাপড়-ছোপড়, জায়গা-জমির দলিল, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন সামগ্রী আগুনে পুড়ে ১০ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের ১টি টিম ঘন্টাকাল ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৩ পরিবারের বসত ঘর পুড়ে যাওয়ায় এ সকল পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অথবা অন্যের ঘরে আশ্রয় নিয়ে বসবাস করতে হবে।





























