
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন (সোমবার) সকালে কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডি'র সদস্য মোহাম্মদ ইউনুচ, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. রফিকুল আজম চৌধুরী, আহবায়ক ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. খায়রুজ্জামান, অভিভাবক সদস্য সৈয়দ মোহাম্মদ ইলিয়াছ।
সিনিয়র প্রভাষক ফাহমিদা আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. শওকত হোসেন, সহকারী অধ্যাপক মো. সিরাজ উদ্দৌলা, প্রভাষক মো. সোহেল, প্রভাষক মো. নজরুল ইসলাম প্রমূখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।




























