
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সাতবাড়িয়া হাজীর পাড়ার এলাকার আজিজুর রহমানের বড় মেয়ে। আদিবা সাতবাড়িয়া বার আউলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল ৪ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলার সাতাবাড়িয়া হাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আদিবার দাদা নুরুল ইসলাম জানান, আদিবা সকলের অগোচরে পুকুর ঘাটে নেমে এক পর্যায়ে পানিতে পড়ে যায়।
পার্শ্ববর্তী একজন মহিলা পানিতে পড়ে যাওয়া শিশুকে ভাসতে দেখে চিৎকার করে,পানিতে থেকে তাকে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । শুক্রবার বাদে মাগরিব হাজির পাড়া মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক তানজিনা সুলতানা জানান শিশুটিকে হাসপাতালে আনার পূর্বে মারা যায়।





























