
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বোদা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের লিটনকে জেলহাজতে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যাক্তির পরিচয় হল উপজেলার পাঁচপীর ইউনিয়নের রামগোবিন্দ হিসাবিয়া এলাকার মৃত্য রফিকুল ইসলামের ছেলে আব্দুল কাদের লিটন।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে উপজেলার পাঁচপীর ইউনিয়নের রামগোবিন্দ হিসাবিয়া এলাকায় মাদক সেবন করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
সে সময় ভ্রাম্যমাণ আদালতে নিজের অপরাধের কথা সরলভাবে স্বীকার করেছে যে সে এর আগেও ৫ বার জেল খেটেছে।
অভিযান পরে ঘটনাস্থলেই অভিযোগের প্রাথমিক সত্যাতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৫০০ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড ভোগ করতে হবে।
বোদা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম (ইউএনও) বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় এ দন্ডাদেশ দেওয়া হয়।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি মাদক সংক্রান্ত তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।




























