
মাসুম বিল্লাহ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরমার্গারেট এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিজ বাড়ির একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।আরও জানা গেছে, মৃত যুবকের পরনে ছিল মেয়েদের সেলোয়ার কামিজ, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।





























