
এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় বাজারের জিরো পয়েন্টের আবদুল মালেক সুপার মার্কেটের ২য় তলায় ব্যাংক এশিয়ার উত্তর পাশে পুরুষদের পোশাকের নতুন প্রতিষ্ঠান ‘মেন্স জোন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট বুধবার বিকেলে দৌলখাঁড় জিরো দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও এলাকার তরুণরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাতে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করা হয়। মেন্স জোনের স্বত্বাধিকারী মোহাম্মদ মারুফ হোসেন বলেন আমাদের এখানে আধুনিক ও রুচিশীল বিভিন্ন ধরনের পুরুষদের সকল পোশাক পাওয়া যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান পলাশ, মোঃ সবুজ, মোঃ দেলোয়ার সহ প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বাহুড়া পশ্চিম পাড়া সুফি বাড়ি জামেমসজিদের সভাপতি মাওঃ মোঃ ইউসুফ আলী।
নতুন এই প্রতিষ্ঠানটি স্থানীয় ক্রেতাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজক ও স্থানীয়রা।




























