
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের ধর্মপাশায় ব্যক্তি উদ্যোগে মসজিদের নির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের কাজ শুভ উদ্ভোধন অনুষ্টিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১১ ঘটিকার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের এখলাছুর রহমান জামে মসজিদ বড়খলা দাখিল মাদ্রাসায় ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজ অনুষ্টিত হয। জানাযায়, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার চানপুর নিবাসী লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মো: আব্দুল কাইয়ুম এর একান্ত প্রচেষ্টায় একই উপজেলার জগদিশপুর গ্রামের লন্ডন প্রবাসী বিশিষ্ট দানবীর মো: জামাল আহমেদ এর অর্থায়নে তার পিতা হাজী মো: এখলাছুর রহমানের নামে মসজিদ নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য যে, দুজনের উদ্যোগে বিভিন্ন স্থানে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও অসহায় মানুষের গৃহনির্মাণ করে দিয়েছেন দুই প্রবাসী। মসজিদের ছাদ ঢালাইয়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গ্রামের গন্যমান্য ব্যক্তি হাজী ফজলুল হক, মো: রফিকুল ইসলাম ভূইয়া, মো: জুনায়েদ তালুকদার, ইউপি সদস্য আবু শাহিদ মিয়া, ইমাম দেলোয়ার হোসেন, মো: বাবুল মিয়া, মো: মঞ্জুরুল হক, মাসুদ মিয়া, শাহ জাহান তালুকদার, মো: আশাদ আলী, আলী উসমান, মো: আব্দুর রব ভূঁইয়া, মো: ছমেদ আলী, মুক্তুল হোসেন, রফিকুল ইসলাম, মো: মোস্তফা, মো: নুর আহমেদ, আব্দুল সোবাহান, মো: সিদ্দিক, মারফত আলী, লোকমান হেকিম, মো: রতন মিয়া, আশাদ আলী, মহসিন, টিটু মিয়া, সোহেল খাঁ, রেহান মিয়া, আলী হোসেন, রিপন মিয়া সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ। অনুষ্টানের পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।




























