
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
ধুনট পৌর ছাত্রদলের আওতায় ৯ টি ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় ধুনট পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ধুনট পৌর ছাত্রদলের আহবায়ক এ কে মিনুর সভাপতিত্বে ধুনট পৌর ছাত্রদলের সদস্য সচিব শেখ জাকারিয়া ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহদৎ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোখফিজুর রহমান বাচ্চু,ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল।
সম্মেলনে ধুনট পৌর ছাত্রদলের আওতায় সকল ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বক্তব্য দেন।




























