
ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলা যুবদলের উদ্যোগে কালেরপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, "যুবদলের প্রতিটি নেতাকর্মীকে দেশের মানুষের প্রত্যাশা হৃদয়ে ধারণ করে কাজ করতে হবে। জনগণ আর স্বৈরাচারী রাজনীতি দেখতে চায় না। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার কান্তনগর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
এসময় বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু মুছা, সহ-সভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান এবং ইউনিয়ন যুবদল নেতা সাইদুল ইসলাম রঞ্জু, মাহালম, আমানুল্লাহ, শাহ আলম, ছানাউল্লাহ, রায়হান জোয়ার্দার, রাসেল রানা ও শিপন মিয়া।
সম্মেলনে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রমকে গতিশীল করে জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।





























