শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, সংঘর্ষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। বিক্ষোভ চলাকালে কয়েকজন বিক্ষোভকারী পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে এগোতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।



ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এ বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকমিশনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে দিল্লি পুলিশ। তিন স্তরের ব্যারিকেড বসানো হয় এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। তবে কঠোর নিরাপত্তার মধ্যেও একাধিক বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্তত দুই স্তরের ব্যারিকেড ভাঙার ঘটনাও ঘটে।


প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকশ বিক্ষোভকারীকে ঠেকাতে পুলিশের ব্যারিকেড দেওয়া হলেও একপর্যায়ে তারা সেগুলো ভেঙে ফেলে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের অনেককে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়।



টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভিএইচপির ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে আগে থেকেই বাংলাদেশ হাইকমিশনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। দ্য হিন্দু জানায়, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন রাখা হয়। পত্রিকাটি এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।


এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীরা দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। এক বিক্ষোভকারীকে উদ্ধৃত করে বলা হয়, ‘আজ আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমরাও দিপু হয়ে যাব।’


প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর ময়মনসিংহের বালুকা এলাকায় দিপু চন্দ্র দাস নামে ২৫ বছর বয়সী এক পোশাক শ্রমিককে হত্যা করা হয়। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, অভিযোগিত ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।


এদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করার প্রসঙ্গও উঠে এসেছে এসব প্রতিবেদনে। এনডিটিভি জানায়, নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশ মিশনকে ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সরকার উদ্বেগ প্রকাশ করে ভারতের হাইকমিশনারকে তলব করেছে। 


বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কূটনৈতিক স্থাপনায় এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শন আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী এবং এতে কূটনীতিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে।


বিবৃতিতে ভারত সরকারকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, পুনরাবৃত্তি রোধ এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী