শিরোনাম
সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

দিনাজপুরে সড়ক প্রশস্তকরণের বলি হচ্ছে শত শত গাছ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৭ মে ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দাবদাহে পুড়ছে উত্তরের জেলা দিনাজপুর। ৩৯ থেকে ৪১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। এদিকে সড়ক প্রশস্ত করার নামে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে শত শত গাছ। রাস্তায় ছায়াশীতল পরিবেশ সৃষ্টির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালনকারী এসব বৃক্ষ নির্বিচারে নিধনে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তবে দিনাজপুর জেলা পরিষদের প্রতিনিধিরা বলছেন সড়ক প্রশস্ত করতে সরকারি নিয়ম মেনেই এসব গাছ কাটা হচ্ছে।




জানা গেছে, ১৯৯০ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের রাস্তার পাশে জেলা পরিষদ বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের পাশে মেহগনি, বকাইল, পাকুড়, কদম, কৃষ্ণচূড়া, কাঁঠাল, আম, কামরাঙাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছিল। সেই সড়কগুলো প্রশস্তকরণের কাজ শুরু করে সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু রাস্তা প্রশস্তকরণে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ বছর বয়সী গাছগুলো। গত ৪ ফেব্রুয়ারি জেলা পরিষদ বোচাগঞ্জ উপজেলার পুলেরহাট বাজার, মাধবপুর, ডাকবাংলা অডিটোরিয়াম মোড়, জালগাঁও, বকুলতলা এলাকায় সাতটি লটে ২৯৮টি গাছ বিক্রির ইজারা প্রদান করে। আর গত ১৬ এপ্রিল গাছ কাটার কার্যাদেশ প্রদান করে।


স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, রাস্তা প্রশস্ত করতে গিয়ে যে গাছ সীমানার মধ্যে পড়বে সেটা কাটুক। কিন্তু রাস্তা থেকে অনেক দূরের গাছগুলো কেন কাটা হচ্ছে? আমরা তাদের বাধা দিলে কোনো কথা শুনে না। তারা তো গাছ কেটে এলাকাকে মরুভূমি বানায় দিচ্ছে। রাস্তার গাছ কাটে কিন্তু নতুন করে রোপণ করে না। দিনাজপুরে অনেক রাস্তা বড় করতে গিয়ে গাছ কাটছে। নতুন করে রাস্তা তৈরি হওয়ার পর বছরের পর বছর পার হলে আর গাছ রোপণ করা হয় না।



পথচারী রবিন রায় বলেন, গরমের পর যদি গাছগুলো কাটা হত তাহলে কি তাদের অনেক বড় ক্ষতি হত? কিন্তু তারা এই গরমের মধ্যে গাছগুলো কেটে সাবাড় করে দিল। রাস্তায় গাছগুলোর ছায়া থাকত, দেখতেও সুন্দর লাগে। কিন্তু রাস্তা বড় করতে গিয়ে যে গাছগুলো কাটার দরকার নেই সেগুলোও কেটে নিচ্ছে।



বোচাগঞ্জ উপজেলার সমাজকর্মী মাহবুব আলম বলেন, দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কে প্রায় ৫০ বছর আগে লাগানো শত শত গাছ কেটে ফেলা হচ্ছে। সড়ক প্রশস্ত করা হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই। রাস্তা প্রশস্ত করা হবে দু’দিকে তিন ফুট করে। কিন্তু রাস্তা থেকে ১০ ফুট দূরের গাছগুলোও কেটে ফেলা হচ্ছে।


তিনি আরও বলেন, চলমান তাপপ্রবাহ ও প্রকৃতির যে অবস্থা, এই অবস্থায় গাছগুলো নির্বিচারে কেটে ফেলে আরও একটি দুরবস্থার সৃষ্টি করছে দিনাজপুর জেলা পরিষদ। অবিলম্বে গাছ কাটা বন্ধ করে পরিবেশ রক্ষার দাবি জানাচ্ছি।


ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, জেলা পরিষদ থেকে টেন্ডারের মাধ্যমে গাছগুলো কিনে নেওয়া হয়েছে। জেলা পরিষদের কর্মকর্তার তদারকিতে কার্যাদেশ মোতাবেক গাছগুলো কাটা হচ্ছে।


দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রইসউদ্দীন জানান, দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কে আটটি বাজারে সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। এই সড়কটির প্রশস্ত রয়েছে ১৮ ফুট। আর বাজারগুলোতে এই সড়কের প্রশস্ত করা হবে ২৪ ফুট। তাই আটটি বাজারের সড়কের দুপাশে তিন ফুট করে মোট ছয় ফুট প্রশস্ত করা হবে।


দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকলেসুর রহমান বলেন, আমি যোগদানের আগে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে একটি রিকুইজেশন এসেছিল। রাস্তার উন্নয়নে কাজ করা হবে, তাই এই গাছগুলো সরিয়ে দেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের রিকুইজেশন মোতাবেক বন বিভাগ থেকে মূল্য সংগ্রহ, জেলা প্রশাসক কার্যালয় এবং বিভাগীয় কমিশনার অফিসে অনুমোদন করা হয়েছে। এরপর আমরা টেন্ডার দিয়েছি। কিন্তু আমার কাছে অভিযোগ আসছে যে- কিছু গাছ আছে রাস্তা থেকে অনেক দূরে সেগুলোও কাটা হয়েছে। এ বিষয়ে আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা আমাকে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। একটি গাছ বড় করতে অনেক সময় লাগে। কিন্তু এভাবে গাছ কাটায় আমি অবাক হয়েছি। আমি বিষয়টি নিয়ে মিটিংয়ে কথা বলেছি। ভবিষ্যতে রাস্তা থেকে দূরের গাছগুলো যেন না কাটা হয়।


আরও খবর




মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

ফেনীতে ছুরিকাঘাতে হত্যা: ২৪ ঘণ্টার আগেই আসামি গ্রেফতার

শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

টোল-টেক্সের নামে চাঁদাবাজি: রুখে দাঁড়াল নদীপারের মানুষ

শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'