শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

দক্ষতানির্ভর উচ্চশিক্ষা ছাড়া ভবিষ্যৎ বিশ্বে টিকে থাকা সম্ভব নয়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এখন সময়ের দাবি। কারণ, বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের উল্লেখযোগ্য অংশই তরুণ জনগোষ্ঠী। এই জনশক্তিকে কাজে লাগাতে গেলে কেবল ডিগ্রিমুখী মানসিকতা নয়, বরং দক্ষতা, প্র্যাকটিক্যাল সক্ষমতা ও উদ্ভাবনকে সমান গুরুত্ব দিতে হবে।



শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনে তিনি এসব কথা বলেন।


সমাবর্তন বক্তা এহসানুল হক মিলন বলেন, বিশ্বজুড়ে উচ্চশিক্ষার চিত্র দ্রুত বদলে যাচ্ছে। অর্থনৈতিক কাঠামো, প্রযুক্তি এবং শ্রমবাজার এমনভাবে রূপান্তরিত হচ্ছে। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি, নবায়নযোগ্য জ্বালানি এবং ডিজিটাল অর্থনীতির প্রসার কর্মপরিবেশ বদলে দিচ্ছে। ফলে নিয়োগদাতারা এখন কেবল অ্যাকাডেমিক জ্ঞান নয়, বরং প্রযুক্তিগত দক্ষতা, অভিযোজন ক্ষমতা, সৃজনশীলতা এবং জটিল ব্যবস্থা বুঝে কাজ করার যোগ্যতাকে বেশি গুরুত্ব দেন।



তিনি বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা এখনো ব্যাপকভাবে তাত্ত্বিক পাঠদানে সীমাবদ্ধ। প্রয়োগমূলক গবেষণা, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, শিল্প-সংযুক্ত সমস্যা সমাধান কিংবা ইনকিউবেশন, এসব ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। দেশে ২৩টির বেশি মন্ত্রণালয়ের আলাদা দক্ষতা উন্নয়ন কর্মসূচি থাকলেও সেগুলোর মধ্যে সমন্বয় নেই। ফলে জাতীয় স্কিল ইকোসিস্টেমে দিকনির্দেশনার অভাব পরিলক্ষিত হয়। বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত শিক্ষাদান পদ্ধতির বাইরে গিয়ে বাস্তবমুখী, শিল্প-সংযুক্ত এবং প্রতিযোগিতামূলক দক্ষতানির্ভর শিক্ষায় গুরুত্ব দিতে হবে।


সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেবল পাঠদান কেন্দ্র না রেখে উদ্ভাবন, প্রয়োগমূলক গবেষণা, উদ্যোক্তা বিকাশ ও জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। দেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে নীতিমালা, দক্ষতা উন্নয়ন এবং অগ্রাধিকার খাতের শিক্ষাকে এক স্রোতে আনতে হবে। আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, এগ্রোটেক, উৎপাদনশীল খাত, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার ঘনিষ্ঠ সংযোগ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।


চীন ও মালয়েশিয়ার দক্ষতা উন্নয়ন মডেল উদাহরণ হিসেবে উল্লেখ করে সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে নিজেদের বাস্তবতার সঙ্গে মিল রেখে একটি সমন্বিত, আধুনিক ও দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। একইসঙ্গে দক্ষতা নীতিমালা সমন্বয়, ইন্টার্নশিপ, প্রকল্পভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করা, অনলাইন প্ল্যাটফর্ম ও স্বীকৃতির ব্যবস্থায় সম্প্রসারণ আনাও জরুরি।


সমাবর্তন অনুষ্ঠানে নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নতুন চিন্তা চেষ্টা করতে সাহসী হোন, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে প্রস্তুত থাকুন এবং মানবিকতা বজায় রেখে নেতৃত্ব দিন। নিজেকে সবসময় প্রশ্ন করুন দেশের জন্য আপনি কী করতে পারেন। কারণ, বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কত দ্রুত নিজেদের বদলে মানবসম্পদ উন্নয়নে অবদান রাখতে পারে তার ওপর। আমি আপনাদের সবার মঙ্গল ও উন্নতির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।


সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ। তিনিই রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের পক্ষ থেকে ২ হাজার ৩২৬ জন গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রি প্রদান করেন। একই সঙ্গে দেওয়া হবে ২৭টি বিশেষ অ্যাওয়ার্ড৷ যার মধ্যে রয়েছে ৬টি চ্যান্সেলরস অ্যাওয়ার্ড, ৫টি বিওটি চেয়ারম্যানস অ্যাওয়ার্ড এবং ১৬টি ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড।


সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী