শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

দলের চাওয়া পূরণ করে তাইজুলের ‘প্রথম’

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

উইকেটে বল গ্রিপ করছিল কিছুটা। টার্ন তো করছিলই। ওয়েস্ট ইন্ডিজের সামনে শেষ ইনিংসে লক্ষ্য ছিল মোটামুটি বড়। এরপর দল তাকিয়ে ছিল তাইজুল ইসলামের দিকে। দলের সেই দাবি অনুভব করতে পারছিলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। সেভাবেই তিনি নিজেকে মেলে ধরলেন স্যাবাইনা পার্কের ২২ গজে। ব্যস, দলকে জিতিয়ে ম্যাচ সেরা তিনিই!


জ্যামাইকা টেস্টের শেষ ইনিংসে মঙ্গলবার দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে ৫ উইকেট শিকার করেন তাইজুল। টেসট ক্যারিয়ারে পঞ্চদশবার পেলেন তিনি এই স্বাদ।


ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৩০ মিনিট ক্রিজে কাটান তিনি, দ্বিতীয় ইনিংসে ৮০ মিনিট। বড় ইনিংস খেলতে পারেননি। তবে ৬৬ বলে ১৬ ও ৫০ বলে ১৪ রানের ইনিংসটি দুটি ম্যাচের প্রেক্ষাপটে ছিল মূল্যবান। ম্যাচ সেরায় তাকে বেছে নেওয়া কারণ হিসেবে বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিংয়ের কথাও বললেন সঞ্চালক।


টেস্ট ক্যারিয়ারে আগে দুই দফায় ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন তিনি। একটি মিরপুরে, আরেকটি সিলেটে। দেশের বাইরের দেশে ম্যাচ-সেরা হতে পারলেন তিনি প্রথমবার।


তবে এই স্বীকৃতির জন্য নয়, তাইজুল তৃপ্ত মূলত দলের প্রয়োজনের সময় নিজের উপযোগীতা দেখাতে পেরে। আগের টেস্টে দুই ইনিংসে উইকেট নিতে পেরেছিলেন কেবল একটি করে। জ্যামাইকায় তাকে জায়গা না দেওয় হলেও বিস্ময়কর হতো না খুব একটা। তবে উইকেটের সম্ভাব্য আচরণ ভাবনায় রেখেই হয়তো তাকে রেখে দেওয়া হয়। তিনি সেই দাবি মেটান।


বল হাতে সব ধরনের পরিস্থিতির চাহিদা পূরণ করতে পেরে তিনি দারুণ খুশি।


“আমার বোলিং নিয়ে অবশ্যই বলতে পারেন আমি সন্তুষ্ট। কারণ দলের যখন যেটা চাওয়া ছিল, পূরণ করতে পেরেছি এবং এই ম্যাচে যখন চতুর্থ ইনিংসে বোলিং করতে এসেছি, আমার ওপর সবার একটা বড় চাওয়া ছিল। সেটা সফল করতে পেরেছি এবং এটায় ভালো অনুভব করছি।”


নিজের পারফরম্যান্সের চেয়ে তার বেশি উচ্ছ্বাস দলের জয় নিয়ে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ছাড়া তরুণ এক দল নিয়ে বিরুদ্ধ কন্ডিশনে যেভাবে জিতেছে দল এবং পিছিয়ে পড়েও ড্র করতে পেরেছে সিরিজ, এতে গর্বের উপকরণ পাচ্ছেন তাইজুল।


“অবশ্যই আমাদের বাংলাদেশ দলের জন্য এটা অনেক বড় পাওয়া। কারণ, এই দলে বেশ কিছু তরুণ ছেলে ছিল। কিছু লোক ছিল যারা ৮-১০ বছর ধরে খেলছে। তবে দলের বেশির ভাগই ছিল তরুণ। সবার ভালো একটা একটা ছিল এবং সবার মধ্যে ওই ব্যাপারটা ছিল যে, ম্যাচ জিতব। সবাই যে চেষ্টা করেছে, এটা অসাধারণ ও অতুলনীয়।”


“কন্ডিশন আমাদের জন্য কঠিন ছিল। বাইরের কন্ডিশনে এসে ম্যাচ জিততে পারাটাও দারুণ ব্যাপার। আমাদের জন্য এটা গর্বের ব্যাপার।”


তাইজুলের গর্ব আছে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়েও। আন্তর্জাতিক ক্রিকেটে বেশির ভাগ সময় ব্যাটিংয়ের কারণেই ধুঁকতে হয় দলকে। কিন্তু গত কয়েক বছর ধরেই বোলিং আক্রমণ দারুণ ক্ষুরধার। নিজেদেররকে সেখানে বিশ্বসেরাদের কাতারেই রাখেন তিনি।


“আমাদের যে পেস আক্রমণ ও স্পিন আক্রমণ এখন আছে, আমরা বেশ কিছুদিন ধরেই খেলে আসছি এবং সবারই ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা অবশ্যই বিশ্বের যে কোনো দলের (বোলিং আক্রমণের) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।”



আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা