শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

দলগতভাবে নির্বাচন হলে ভোটার উপস্থিতি সহজ হতো: নানক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১২ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিতি হলেও তাতে আশাহত নন এমন মন্তব্য করে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যে পরিমাণ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন, সেটি একটি নির্বাচনের জন্য যথেষ্ট। তবে দলগতভাবে নির্বাচন হলে ভোটার উপস্থিতি সহজ হতো।


রোববার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



এবারের প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১০ বছরের মধ্যে সব থেকে কম ভোটার উপস্থিতি হয়েছে। ভোটের প্রতি মানুষের আস্থাহীনতা সৃষ্টির কারণে এমনটি হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নে নানক বলেন, উপজেলা নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন। এ স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের যে উপস্থিতি, আমরা কিন্তু এ ভোটের উপস্থিতিতে আশাহত নই। কারণ সার্বিক অবস্থার কারণে যে পরিমাণ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন, সেটি একটি নির্বাচনের জন্য যথেষ্ট। তবে আমি বিশ্বাস করি আরও ভোটার উপস্থিতি সহজ হতো যদি দলগতভাবে নির্বাচনটি হতো।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, এবারের নির্বাচনের একটি বিশেষ দিক হলো, এ বারের নির্বাচনে দলীয় কোনো প্রতীক দিয়ে নির্বাচন হয়নি। যদিও বিএনপির অনেক প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন বেনামে। অন্যান্য দলের প্রার্থীরাও নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে দুই একটি ঘটনা ছাড়া প্রথম ধাপের নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।



আওয়ামী লীগের একটি সিদ্ধান্ত ছিল এমপি, মন্ত্রীর স্বজনরা নির্বাচনে অংশ নেবেন না। সাংবাদিকদের এমন আর এক প্রশ্নের উত্তরে নানক বলেন, দেখেন এমপি, মন্ত্রীর স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবে না এমন কোনো সিদ্ধান্ত ছিল না। এখানে কিছুটা ভুল ধারণা কাজ করছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী বিষয়টি পরিষ্কার করেছেন।



তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই এমপি, মন্ত্রীর স্বজনরা নির্বাচন করতে পারবে না এ ধরনের কোনো সিদ্ধান্ত রাজনীতিতে হবার নয়।



তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন কোনো নেতার সন্তান বা কোনো স্বজন, তার যদি রাজনীতির মধ্য দিয়ে উত্থান হয় এবং তার যোগ্যতা ও অবস্থান সৃষ্টি করতে পারে তাহলে তো সে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু রাজনৈতিক অঙ্গনে কোনো অবদান নেই বা অবস্থান ছিল না, উপস্থিতি ছিল না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসানো এই সম্পর্কে সতর্ক বার্তা ছিল। এভাবে যেন উড়ে এসে জুড়ে বসানো না হয়।


দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, আমাদের দেশের বিনিয়োগকারীরা কীভাবে আরও বিনিয়োগ করতে উদ্বুদ্ধ হন সে বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে বিনিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যার কথা বলেছেন। এর মধ্যে কিছু সমস্যা তারা চিহ্নিত করেছেন। পাসপোর্ট, ভিসা সংক্রান্ত সমস্যা। কাস্টমস ক্লিয়ারেন্স সমস্যা। এনবিআরের কিছু সমস্যার কথা তারা বলেছেন।


মন্ত্রী বলেন, আমরা বলেছি এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা এ বিষয়টির সমাধান করার চেষ্টা করবো।



তিনি আরও বলেন, কোরিয়া পাট, বস্ত্র খাতে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা আশা করি কোরিয়া বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে, বস্ত্র ও পাট খাতেও বিনিয়োগ করবে।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা