শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

দুই সিটি ও ছয় পৌরসভায় ভোট আগামীকাল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এবং ছয়টি পৌরসভা নির্বাচনের প্রচার শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্যরাত ১২টায়। এরপর আর কোনো প্রার্থী কোনো ধরনের প্রচার বা মিছিল করতে পারবেন না। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, স্থানীয় নির্বাচনের প্রচার বন্ধ করতে হয় ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে। আগামীকাল ৯ মার্চ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে।


৯ মার্চ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যে ২৩৩টি নির্বাচন হতে যাচ্ছে, সেগুলো হলো ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর, বরিশাল সিটি করপোরেশনের ৮ ও ২২ নম্বর সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন; পটুয়াখালী, বকশীগঞ্জ ও আমতলী- এ তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন, ত্রিশাল, মুন্সীগঞ্জ, শিবগঞ্জ, কাটাখালী ও তাহেরপুর পৌরসভায় মেয়র পদে এবং ১০টি পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচন।


একই দিনে ১৩টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন হবে। এগুলো হচ্ছে চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা, ভোলার মনপুরার মনপুরা, কলাতলী ও লালমোহনের পশ্চিম চর উমেদ, জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ, নরসিংদীর রায়পুরার চরআড়ালিয়া, ফরিদপুর সদরের চাঁদপুর ও মধুখালীর নওপাড়া, শরীয়তপুরের ভেদরগঞ্জের কাঁচিকাটা, কুমিল্লার বরুড়ার গালিমপুর এবং চট্টগ্রাম ফটিকছড়ির নানুপুর ও খিয়াম। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ, পাবনা সুজানগরের আহম্মদপুর, নওগাঁর মন্দার নুরুল্যাবাদ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নয়ালাডাঙ্গা, গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট, যশোরের ঝিকরগাছার গদখালী, কুষ্টিয়া দৌলতপুরের রিফায়েতপুর, ভোলার চরফ্যাশনের চরমানিকা, পটুয়াখালীর বাউফলের কেশবপুর, নেত্রকোনা সদরের রৌহা ও সিংহের বাংলা, কিশোরগঞ্জ কটিয়াদীর লোহাজুরী, গাজীপুর কাপাসিয়ার সনমানিয়া, মানিকগঞ্জ সদরের ভাড়ারিয়া, গোপালগঞ্জ মুকসুদপুরের জলিরপাড়, সিলেট সদরের জালালাবাদ, চাঁদপুর হাজীগঞ্জের উত্তর রাজারগাঁও এবং চট্টগ্রাম বাঁশখালীর বাহারছড়া। এর সঙ্গে ১৪৬টি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে এবং ২৩টি ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে উপনির্বাচন হবে। জেলা পরিষদগুলোর মধ্যে কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াতে চেয়ারম্যান পদে এবং যশোরে ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে উপনির্বাচন হবে।


নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এই সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান (টজু), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Unibots.com


অন্যদিকে কুমিল্লা সিটি নির্বাচনে চার স্বতন্ত্র প্রার্থী- তাহসীন বাহার, নূর-উর রহমান মাহমুদ তানিম, মোহাম্মত নিজাম উদ্দিন ও মো. মুনিরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এদিকে পৌরসভাগুলোতে ১২ থেকে ১৪ জনের ও ইউপির নির্বাচনগুলোতে ২২ জনের ফোর্স নিয়োজিত করেছে ইসি।


নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, পরিস্থিতি ভালো আছে। তবে নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেওয়া হবে।


আরও খবর




কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী