শিরোনাম
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

ঈদ ফেরত যাত্রায় পদে পদে ভোগান্তি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আর একদিন পরই শেষ হচ্ছে ঈদের ছুটি। রবিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের পর সোমবার (১৫ তারিখ) থেকে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে।


ইতোমধ্যে জীবিকার তাগিদে রাজধানীর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অনেকেই। তবে ফিরতি পথে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।


গণপরিবহনসহ দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেনে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন প্রবেশমুখ ও টার্মিনালে এখন ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন সড়ক পথে চলাচলকারী যাত্রীরা। এছাড়াও নৌ পথেও রয়েছে নানা অনিয়ম ও অপকর্ম।


ঈদ শেষ হলেও এখনও ঈদ বকশিসের নামে বাড়তি ভাড়ার দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। এসব বিষয়ে অভিযোগ কিংবা প্রতিবাদ করেও কোনো ফায়দা হচ্ছে না। কারণ হিসেবে দেখা গেছে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যেই হচ্ছে এমন কর্মকাণ্ড। তবে তাদের নীরব ভূমিকায় এবারের ঈদ যাত্রায় ব্যাপক প্রশ্নবিদ্ধ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


শুক্রবার বেলা ১১টায় বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে সরেজমিনে দেখা যায়, স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। কারো হাতে ব্যাগ, কারো কোলে বাচ্চা, কেউ আবার একা। ঈদ আনন্দ উপভোগ করতে যারা নাড়ির টানে ঢাকা ছেড়েছেন, তারা ঈদস্মৃতি সঙ্গে নিয়ে ফিরছেন কর্মস্থলে। ঈদের দ্বিতীয় দিনেই বরিশালের এই বাস টার্মিনালে ঢাকা ফেরা মানুষের ভিড় লক্ষ করা গেছে।


একাধিক যাত্রীদের সঙ্গে কথা বলে ঢাকা টাইমস জানতে পেরেছে, বরিশালের নথুল্লাবাদ বাসটার্মিনাল ও টার্মিনালের বাইরে থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ভাড়া রাখা হচ্ছে ৮০০-১৫০০ টাকা। বেশিরভাগ গণপরিবহনগুলোতে ধারণক্ষমতার বাইরেও যাত্রী নেওয়া হচ্ছে।


ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শফিকুল ইসলাম। সোমবার তার অফিস খুলবে, দুইদিন হাতে রেখেই ভিড় এড়াতে সপরিবারে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে ঢাকায় আসার উদ্দেশে রওনা দেন তিনি। লঞ্চ যাত্রায় সময় বেশি লাগায় তিনি বাসে যাত্রা করছেন।


ঢাকা টাইমসকে তিনি বলেন, এবার ঈদের মতো ভোগান্তিতে আর কখনো পড়তে হয়নি। ঈদের আগে বাড়ি যাওয়ার আগে যেমন ভিড় ছিল তেমন দিগুণ ভাড়া দিতে হয়েছে। আবার ঢাকা যাইতেও দিগুণ ভাড়া দিতে হচ্ছে। ঈদে সব টাকা খরচ করে ফেলেছি, এখন বাড়তি ভাড়া দিয়ে ঢাকায় যেতে খুব কষ্ট হচ্ছে।


এদিকে এই রুটে ঢাকা মহানগরীতে চলাচলকারী বেশকিছু লোকাল পরিবহনকেও (বাস) চলাচল করতে দেখা গেছে। লক্কড়ঝক্কড় বাস অতিরিক্ত যাত্রী বহনে নেমেছে প্রতিযোগিতায়। ওই সকল বাসের ভাড়া কিছুটা কম রাখতে দেখা গেছে।


বরিশাল থেকে ছেড়ে রাওয়া রাইদা পরিবহনে শুক্রবার যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। বরিশাল থেকে ঢাকা যেতে এইসকল পরিবহনে গুণতে হচ্ছে ৭০০-৮০০ টাকা ভাড়া। তবে বাসগুলোতে আসনের অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে। অনেকেই দাঁড়িয়ে ঢাকায় পারি জমাচ্ছেন।


এই পরিবহনে করে ঢাকায় এসেছেন আয়শা আক্তার। তিনি ঢাকা টাইমসকে বলেন, বরিশাল থেকে ঢাকার ধোলাইপার নামিয়ে দিতে তারা আমার কাছ থেকে ৮০০ টাকা ভাড়া নিয়েছে। তবে বাসটি মাওয়া রুটে চুনকুটিয়া এলাকায় আমাকে নামিয়ে দিয়েছে। এই রুটে ধোলাইপার যেতে কোনো পরিবহন পাচ্ছি না। অনেক্ষণ পায়ে হেঁটেই মহাসড়কের পাশ দিয়েই হেঁটে যেতে বাধ্য হয়েছি।


রাইদা পরিবহনের পাভেল নামের এক কন্ট্রাক্টরের সঙ্গে কথা হয় ঢাকা টাইমসের। তিনি বলেন, যাত্রী বেশি থাকায় আমরা ঢাকা থেকে বরিশাল রুটে বাস ছাড়ছি। বিভিন্ন নেতাদের টাকা দিতে হয়, তাই ভাড়া একটু বেশি নিতে হচ্ছে। তাছাড়াও ঈদে যাত্রী বেশি থাকায় অনেকেই দাঁড়িয়ে হলেও বাসে উঠছেন বলেও জানান তিনি।


খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাটি, কালাইয়া, শরিয়তপুর, মাদারীপুর,চাঁদপুর নৌ রুটে চলাচলকারী লঞ্চগুলোতে শনিবার সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে। টার্মিনালগুলোতে সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেন। এ সকল রুটের লঞ্চের ভাড়া সীমিত থাকলেও কেবল মিলছে না দিগুণ ভাড়া দিয়েও।


কিছু কেবিন খালি থাকলেও তাতে অন্যান্য দিনের তুলনায় দিগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে। এছাড়াও অনেক লঞ্চে ডেকের সিটও ভাড়া দেওয়া হচ্ছে। বিভিন্ন টার্মিনালগুলোতে যাত্রীদের কাছ থেকে প্রবেশের টিকিটের পাশাপাশি মালামালের জন্য ভাড়া রাখা হচ্ছে। নিয়ম অনুযায়ী যাত্রীদের মালামাল প্রবেশে টার্মিনালে কোনো ভাড়া নেওয়া নিষেধ। এছাড়াও অনেক লঞ্চে যাত্রীদের কাছ থেকে মালামালের ভাড়াও চাওয়ার অভিযোগ রয়েছে।


এছাড়াও আঞ্চলিক এলাকাগুলো থেকে আগত যাত্রীদের কাছ থেকে কথা বলে জানা গেছে, নৌপথে বিভিন্ন রুটে ছোট ছোট নদি পাড় হতে স্টিমার বা টলারে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এছাড়াও বিভিন্ন ফেরিতেও যাত্রী হয়রানির তথ্য রয়েছে।


বরিশালের বাকেরগঞ্জের গোমা ফেরিঘাট, ডিসি রোডের টলারঘাট, বরিশালের কাউয়ার চর টলার পারাপাড়ে যাত্রীদের কাছ থেকে ঈদ সালামির নামে দিগুণ ভাড়া নেওয়া হচ্ছে।


বরিশাল থেকে ঢাকায় সুমন নামের এক যাত্রী ঢাকা টাইমসকে বলেন, ‘বাকেরগঞ্জ থেকে ঢাকা আসতে আমার বিভিন্ন রুট বদলানো লাগছে। প্রতিটা রুটেই অনেক ভোগান্তিতে পরছি। ডিসি রোডের টলার ভাড়া আগে আছিলো ২০ টাকা, ঈদ শেষ তারা এহনো ৪০ টাহা রাখছে। এরপর গোমা ফেড়িঘাট থেকে টলারে পার হতে ১০ টাহা আছেলে আগে, এইবার ৩০টাহা দেতে হইছে। লগে একটা টেবিল গ্যান আছেলে, এই ফ্যানের জন্য তারা ৫০টাহা ভাড়া রাখছে। কাউয়ার চলের নদী পার হইতে আগে দেতাম ১০টাহা এহন দেওয়া (শুক্রবার) লাগছে ৩০টাহা। নতুল্লাবাদ থেইকা বাসে ঢাকা যাইতাম ৬-৭শ টাহায়। বাসের টিকিট পাইনাই। লোকাল বাসে উইঠা সাড়ে ৩ঘন্টার পথ ৫ঘন্টায় ঢাকায় আইছি ১০০০টাহা দিয়া। এমন ভোগান্তি গত ঈদেও পোহাই নাই।’


এদিকে দেশের উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গখ্যাত এলাকাগুলো থেকে জানা গেছে, ঈদে ট্রেনে টিকিট না পেলেও ছাদে উঠে ঢাকায় যেতে অনেকের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে কয়েকটি রেলসিন্ডিকেট। এছাড়াও বাসে করে ফিরতি পথেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।


হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি (মিডিয়া) শামসুল আলম ঢাকা টাইমসকে বলেন, এবারের ঈদে যাত্রীদের মধ্যে অনেক স্বস্তি ছিল। সড়ক-মহাসড়কে বিভিন্ন স্তরের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ বরাবরের মতোই কাজ করেছে। ঈদের ফিরতি যাত্রায়ও যাত্রীদের ভোগান্তি হবে না। এবার মানুষ অনেক লম্বা ছুটি পেয়েছে তাই একযোগে যাত্রীদের চাপ পড়ছে না।


গণপরিবহনে অতিরিক্ত ভাড়ার বিষয়ে তিনি বলেন, মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। আঞ্চলিক এলাকাগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়ে থাকতে পারে। তবে সেটা স্থানীয় আইনশৃংখলা বাহিনী নজরদারি করছে।


তিনি দাবি করেন, এবার ঈদে সড়কে চাঁদাবাজির কোনো ঘটনাও ঘটেনি। এমনকি মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। 


আরও খবর




বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা