শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ঈদে প্রস্তুত রাজধানীর বিনোদনকেন্দ্র

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আর কয়েকদিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এর পরপরই পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন। দুটি উৎসব পাশাপাশি হওয়ায় এবার বাড়তি উন্মাদনা দেশবাসীর মনে। ঈদ এবং পহেলা বৈশাখের ছুটিতে রাজধানীবাসী প্রিয়জনদের নিয়ে সময় কাটাবেন রাজধানী ঢাকা ও আশপাশের বিনোদনকেন্দ্রগুলোয়। এরই মধ্যে বিনোদনকেন্দ্রগুলোতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুটি উৎসবের ছুটি একসঙ্গে মিলে যাওয়ায় এবার বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় বেশি থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তারা বলছেন, মিরপুরে জাতীয় চিড়িয়াখানা, আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম, সিনেপ্লেক্স ছাড়াও ঢাকার বিভিন্ন উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিলসহ পুরো রাজধানীতে ঈদ আনন্দে বেড়ানোর হিড়িক পড়বে।



রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্র ঘুরে দেখা গেছে, ঈদ সামনে রেখে চলছে বিশেষ প্রস্তুতি। চিড়িয়াখানায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, রাস্তা ও খাঁচা সংস্কারের কাজ। প্রস্তুত হচ্ছে অন্য বিনোদনকেন্দ্রও। ঈদের ভিড় সামাল দিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে এসব বিনোদনকেন্দ্রে।



ঈদের দিন চিড়িয়াখানার পাশাপাশি মিরপুরের বোটানিক্যাল গার্ডেন, আগারগাঁওয়ের বিমান জাদুঘর, শ্যামলী শিশুমেলা, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, রাসেল পার্কসহ অন্য বিনোদনকেন্দ্রও খোলা থাকবে। ঈদের ছুটিতে এসব বিনোদনকেন্দ্রেও প্রচুর দর্শনার্থীর সমাগম হবে। পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত বলধা গার্ডেন, কোতোয়ালি এলাকার আহসান মঞ্জিল খোলা থাকবে। এসব বিনোদনকেন্দ্রে ঢুকতে হবে টিকিট কেটে।



ঈদে মিরপুর চিড়িয়াখানা হতে পারে ঘুরতে যাওয়া সব বয়সী মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র। ঈদের দিন সকাল থেকেই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে চিড়িয়াখানা। দর্শনার্থীদের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। মেরামত করা হচ্ছে খাঁচা, দেওয়াল ও রাস্তা। এছাড়া ভিড় সামলাতে আরও তিন-চারটি অস্থায়ী গেট করার পরিকল্পনা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রাণীদের সুরক্ষায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।



সংশ্লিষ্টরা বলছেন, ঈদের দিন থেকে পরবর্তী পাঁচ-ছয়দিনে চিড়িয়াখানায় পাঁচ লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে। ঈদের তিনদিন দর্শনার্থীর ব্যাপক চাপ থাকবে। এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত বিনোদনকেন্দ্রটিতে দর্শনার্থীদের চাপ থাকবে।




এ বিষয়ে চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার  বলেন, প্রতি বছরের মতো এবারও সকাল থেকেই শুরু হবে দর্শনার্থীদের আগমন। তবে ঈদের নামাজের পরই পুরো মাত্রায় ভিড় শুরু হবে। ঈদে নতুন কোনো প্রাণী প্রদর্শন করছি না। আমাদের টেন্ডার প্রক্রিয়া চলছে। সদ্য জন্ম নেওয়া বাঘ শাবক ও অন্য প্রাণী দর্শনার্থীদের বিনোদন দেবে।


প্রাণীদের সুরক্ষায় নেওয়া নানান পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, প্রাণীগুলো যাতে অসুস্থ না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাণীদের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য টিকা ও বুস্টার দেওয়া হয়েছে।


তিনি বলেন, চিড়িয়াখানার সাজসজ্জা করছি। কিছু খাঁচা মেরামত করেছি। নতুন দুটি ক্যান্টিন ঈদের আগেই উদ্বোধন করেছি। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তার প্রতি আমরা মনোযোগী। তারা যেন সহজে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারেন সেজন্য টিকিট কাউন্টার ও প্রবেশ গেট বাড়ানোর কাজ করছি। আইনশৃঙ্খলার জন্য ট্রাফিক পুলিশ, র্যাব, সিটি করপোরেশন সব জায়গায় কথা বলেছি।


ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম বিনোদনপিপাসুদের একটি পছন্দের জায়গা। ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে বিনোদনকেন্দ্রটিতে। নবীনগর-চন্দ্রা হাইওয়ে রোডের বারইপাড়ায় অবস্থিত নন্দন পার্কে থাকছে ঈদ উপলক্ষে আট দিনব্যাপী আয়োজন। ডিজে পার্টি, ড্যান্স শো, ফায়ার ড্যান্স, ডল শো থাকছে বিনোদনকেন্দ্রটিতে। ঢাকার অদূরে অবস্থিত অন্য রিসোর্ট, হোটেলগুলোও দিচ্ছে আকর্ষণীয় অফার।



স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, মার্চ মাসও শেষ হলো, কিন্তু কোনো ভালো বাংলা ছবি পাইনি। এখন বাংলা ছবির প্রতি মানুষের আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে।


ঈদের সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, এবার আমরা অনেক ছবি রিলিজ করছি। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কোনটা ফেলে কোনটা নেবো, হল সংখ্যা পর্যাপ্ত নয়। এ কারণে ছয়-সাতটার বেশি ছবি আমরা নিতে পারছি না। হলিউডের কয়েকটি ছবি চলবে। ঈদে আমরা বাংলা ছবির ওপর নির্ভরশীল। ভালো ভালো বাংলা ছবি আসছে। আশা করছি ছবিগুলো শুধু ঈদের এক সপ্তাহ নয়, পুরো মাস চলবে। ঈদে আধুনিক নতুন ছবি, নতুন নির্মাতার কাজ দেখতে দর্শকরা পছন্দ করেন। ভালো গল্প হলে মানুষ দেখতে আসবে। ভালো সিনেমাট্রগ্রাফি, স্টোরি টেলিং- এগুলো হলে দর্শক হলে আসবেন।




জানতে চাইলে সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজের চেয়ারম্যান ও ট্যুরিজম ডেভেলপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অ্যাডভাইজার মো. জামিউল আহমেদ  বলেন, এবার ঈদের ছুটি অনেক লম্বা। যাদের সামর্থ্য আছে তারা থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, মালদ্বীপসহ বিভিন্ন দেশে বেড়াতে যাবেন। কেউ কেউ ওমরায় যাবেন। দেশের মধ্যে কক্সবাজার ও সিলেটে অসংখ্য মানুষ যাবে।


তিনি বলেন, রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোর মধ্যে চিড়িয়াখানা, ধানমন্ডি, বিমান জাদুঘর ও হাতিরঝিলসহ অন্য বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের পদচারণা থাকবে।


চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় প্রসঙ্গে তিনি বলেন, বিনোদনকেন্দ্রে যাওয়ার ব্যাপারে একজন দর্শনার্থী তিনটি জিনিস মাথায় রাখেন। স্বাস্থ্য, টাকা ও সময়। এই তিনটির সমন্বয়ের ওপর নির্ভর করে, কে কোথায় বেড়াবেন। যাদের সামর্থ্য আছে তারা ইউরোপ যান, কারও একটু কম আছে তারা ভারতে যাবেন। আর যাদের নেই তারা চিড়িয়াখানা যাবেন, খোলা পার্কে যাবেন।



তিনি বলেন, যাদের সামর্থ্য নেই তারা তো ঘরে বসে থাকতে পারে না। তারা সাধ্যের মধ্যে পরিবার নিয়ে পছন্দের বিনোদনকেন্দ্রে যাবেন।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী