
সাগর হোসেন ফিরোজ স্টাফ রিপোর্টার :ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এসএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক শিক্ষার্থী। পরে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার।রবিবার (১০ মে) হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা কক্ষে এ ঘটনা ঘটে।অসুস্থ শিক্ষার্থীর নাম মোছা: আর্নিকা আক্তার। তিনি হরিপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার পিতা মো: আন্জুর আলী। তাদের বাড়ি উপজেলার মিনাপুর গ্রামে।কেন্দ্র সূত্রে জানা যায়, পদার্থবিজ্ঞান পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ বোধ করলে দায়িত্বরত শিক্ষকরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। খবর পেয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: এবিএম মজিরুল ইসলাম কাদেরী মীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেন।চিকিৎসা শেষে শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





























