শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

এসির দোকানে ছুটছে মানুষ, কেউ কিনছেন, কেউ ঘুরছেন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তাপপ্রবাহে পুড়ছে পুরো দেশ। অত্যধিক গরম আর রোদের তাপে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। অবস্থা এমন যে, ঘরের মধ্যে কিংবা ছায়াযুক্ত স্থানেও মিলছে না স্বস্তি। বৈদ্যুতিক পাখার নিচ থেকে এক মুহূর্তের জন্য সরলেও শরীরে ঘাম তৈরি হচ্ছে। গ্রামাঞ্চলে সবুজের সমাহারে প্রাকৃতিক বাতাসে কিছুটা স্বস্তি মিললেও ভিন্ন অবস্থা রাজধানীবাসীর।



সবজায়গায় অত্যধিক তাপমাত্রার কারণে সৃষ্ট গরম এবং পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় চরম অস্বস্তিকর পরিস্থিতিতে সময় পার করতে হচ্ছে রাজধানীবাসীকে। আবার বৈদ্যুতিক পাখার বাতাসেও মিলছে না শান্তি। এমন অবস্থায় স্বস্তির জন্য শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) কেনার ধুম পড়েছে। এবছরের গরমে পুরো রাজধানীজুড়েই এসির বাজার চাঙ্গা। প্রতিদিনই বিভিন্ন কোম্পানির শোরুম, প্রদর্শনী কেন্দ্র এবং মার্কেটের বড়-ছোট দোকানে এসি কেনার জন্য ভিড় করছেন মানুষ।


তারা বলছেন, একসময় এসি বিলাসী পণ্য হিসেবে গণ্য করা হলেও এবারের গরমে এই ধারনা কর্পুরের মতো উবে গেছে। গরম আবহাওয়ায় বৈদ্যুতিক পাখার বাতাসও গরম লাগে। তাই বাধ্য হয়েই এসি কেনার চিন্তা করতে হচ্ছে। আবার যারা বহুতল ভবনের উপরের তলায় থাকেন কিংবা যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা পড়েছেন আরো বেশি বিপাকে। প্রচণ্ড গরম এবং অত্যধিক তাপমাত্রায় স্বস্তির জন্য বাধ্য হয়েই এসি কিনছেন। অনেককেই দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কোন ব্র্যান্ডের এসি কিনলে ভালো হবে সে বিষয়ে জানতে চাইছেন।


বিক্রেতারাও বলছেন, প্রতিবছর গরম এলে এমনিতেই এসির বিক্রি বাড়ে। তবে এবছর অত্যধিক গরম পড়ার কারণে গত কয়েকদিন ধরে এসির বিক্রি তুলনামূলকভাবে অন্য যেকোনো সময় এবং যেকোনো বছরের চেয়ে অনেক বেশি বেড়েছে। আর নতুন কেনা এসব এসি অধিকাংশই ঢাকার বিভিন্ন বাসা-বাড়িতে লাগানো হচ্ছে।


আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেশব্যাপী হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এ সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।


বুধবার (২৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর জেলায় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকা, টাঙ্গাইল জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ও ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আবার ভ্যাপসা গরমের কারণে অস্বস্তির পরিমাণও ছিল বেশি। তাই সাধ্যের মধ্যে এসি কিনতে ক্রেতারা ভিড় করছেন ইলেকট্রনিকস পণ্য বিক্রি ও প্রদর্শনী কেন্দ্র এবং দোকানগুলোতে।



দেশের বাজারে অনেক ধরনের ব্র্যান্ড এবং নন-ব্র্যান্ডের এসি পাওয়া যায়। এরমধ্যে গ্রি, এ্যাসকোয়ার, জেনারেল, সিঙ্গার বাংলাদেশ, ট্রান্সকম, মিডিয়া, শার্প, ভিশন, সিঙ্গার, স্যামসাং, এলজি, হিটাচি, মিনিস্টার এবং ওয়ালটন এসি উল্লেখযোগ্য।


বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট ঘুরে দেখা যায় এখানকার প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। এর অধিকাংশই একেবারেই নতুন ক্রেতা। আর ক্রেতা টানতে বিশেষ ডিসকাউন্ট, স্ক্যাচ কার্ড অফার এবং ইন্সটলেশন ফ্রি করে দিয়েছেন অধিকাংশ ব্যবসায়ী।


বিক্রেতারা জানান, এখানে ইনভার্টার ও নন-ইনভার্টার এসি আছে। তবে এরমধ্যে ইনভার্টার এসির চাহিদা বেশি। কারণ ইনভার্টার এসিতে বিদ্যুৎ খরচ কম হয়।


গ্রির একটি একটনের নন-ইনভার্টার এসির দাম ৬৬ হাজার ৯৯০ টাকা, ইনভার্টার এসি ৬৯ হাজার ৯৯০ টাকা, এলজির দেড় টন বিক্রি হচ্ছে ১ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা, ২ টনের এসি ১ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা, হায়ারের দেড় টনের এসি ৭৩ হাজার ৪৯০ টাকা এবং এক টনের এসি ৫৫ হাজার ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে।


মার্কেটের বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের হাউজ অব বাটারফ্লাইয়ের বিক্রয়কর্মী আরিফুল ইসলাম বলেন, গরম আসার পর থেকে ক্রেতার সংখ্যা বেড়েছে। আমাদের এখানে গ্রাহকরা বেশি দামের এবং মধ্যম দামের এসি কিনতে পারবেন। গড়ে প্রতিদিন ৮-১০টি এসি বিক্রি হচ্ছে। এরমধ্যে আবার দেড় টনের এসির চাহিদা বেশি। আমাদের বেশকিছু ক্যাশব্যাক অফার এবং ফ্রি ইন্সটলেশন সার্ভিসও কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে।


অপরদিকে ক্রেতারাও বলছেন, বর্তমান পরিস্থিতিতে কক্ষ তাপমাত্রাও অস্বাভাবিক মনে হচ্ছে। তাই অন্যান্য খরচ সংকুচিত করে তাই এসি কেনার দিকেই গুরুত্ব দিচ্ছেন।


রাজধানীর উত্তরা থেকে এসি কিনতে আসা জাহাঙ্গির আলম নামের এক ক্রেতা বলেন, দশতলা ভবনের আটতলায় আমার বাসা। প্রচণ্ড গরমে খুবই অস্বস্তির মধ্যে রয়েছি। বড়রা গরম সহ্য করতে পারলেও ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে নিয়ে খুব কষ্ট হচ্ছে, সেজন্য বাধ্য হয়ে কিন্তু এসেছি। এখনো কেনা হয়নি তবে ঘুরে ফিরে দেখছি। আমার দেড় টনের একটি এসি কেনার ইচ্ছা রয়েছে।


রবিউল ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, গরমের কারণে বৈদ্যুতিক পাখায় কাজ হচ্ছে না। বাচ্চারা অসহ্য হয়ে গেছে। বেশ কয়েকবার অসুস্থও হয়ে গেছে। সেজন্য এসি কিনতে এসেছি। আমার রুমের আয়তন অনুযায়ী দেড় টনের এসিই প্রয়োজন। বেশ কয়েকটি শোরুম ঘুরে দেখেছি। দাম খুবই সিমিলার। এখন কিনে বাসায় নিয়ে যাব।


আরও খবর




পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী