শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

ফেসবুক পেজের নামে সাংবাদিক কার্ড ইস্যু করে তীব্র সমালোচনার মুখে পিছু হটল সাতক্ষীরা জেলা প্রশাসন

প্রকাশিত:বুধবার ১১ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ১১ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: ফেসবুক পেজ ও অনিবন্ধিত প্ল্যাটফর্মের নামে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ইস্যু করে ব্যাপক বিতর্কের জন্ম দেওয়া সাতক্ষীরা জেলা প্রশাসন অবশেষে তুমুল প্রতিবাদ ও গণমাধ্যমের চাপের মুখে একটি কার্ড বাতিল করতে বাধ্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংবাদ সংগ্রহের নামে বিতর্কিতভাবে রাজনৈতিক কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যক্তিদের হাতে কার্ড তুলে দিয়ে জেলা প্রশাসন কার্যত পেশাদার সাংবাদিক সমাজের সঙ্গে প্রহসন করেছে- এমন অভিযোগ এখন সর্বত্র।বুধবার (১১ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে অবশেষে স্বীকার করা হয়, ফেসবুকভিত্তিক একটি প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত আবু মুহিত গাজীর ইস্যুকৃত কার্ড অবৈধ।গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংবাদিক কার্ড বিতরণ রেজিস্টারের ৪৫৮ নম্বর সিরিয়ালের আবু মুহিত গাজীর কাগজপত্র সঠিক না থাকায় তার আবেদন প্রাথমিকভাবে বাতিল হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে সেই ব্যক্তির হাতেই পরে ১১৫৯৬২ নম্বর কার্ড পৌঁছে যায়। প্রশ্ন উঠেছে- বাতিল হওয়া আবেদনকারীর হাতে কার্ড গেল কীভাবে? এই অনিয়মের দায় কে নেবে? প্রশাসনের এই ব্যর্থতা ও দায়িত্বহীনতা নিয়ে এখন জেলাজুড়ে তীব্র আলোচনা চলছে।গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই কার্ড ব্যবহার করে কোনো ভোটকেন্দ্রে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 'চেকলিস্ট' আর বাস্তবতার ভয়াবহ বৈপরীত্য এর আগে জেলা প্রশাসক দাবি করেছিলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী শুধুমাত্র অনুমোদিত জাতীয়, স্থানীয় ও নিবন্ধিত অনলাইন মিডিয়ার সাংবাদিকদেরই কার্ড দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে, সেই বক্তব্য ছিল পুরোপুরি বিভ্রান্তিকর। কারণ- ফেসবুক পেজের এডমিন, রাজনৈতিক নেতা ও অনিবন্ধিত তথাকথিত টিভি চ্যানেলের কর্মীরাও নির্বিঘ্নে কার্ড পেয়েছেন।এমনকি বাতিল ঘোষণার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে গণবিজ্ঞপ্তিতে ‘সাংবাদিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা প্রকৃত সাংবাদিকদের জন্য চরম অপমান।সাংবাদিক সমাজে ক্ষোভের বিস্ফোরণ অনিয়ম, পক্ষপাতিত্ব ও অদক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার বিরুদ্ধে সাতক্ষীরার কর্মরত সাংবাদিকরা রীতিমতো ফুঁসে উঠেছেন। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠার পরই জেলা প্রশাসন নড়েচড়ে বসতে বাধ্য হয়। এই কার্ড ইস্যু- বিতরণ প্রক্রিয়ায় পেশাদারিত্ব নয় বরং রাজনৈতিক পরিচয় ও তদবিরই মুখ্য ভূমিকা পালন করেছে।জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙানো তালিকা পর্যালোচনায় দেখা যায়- অনেক অপেশাদার ব্যক্তি সাংবাদিক পরিচয়ে বৈধ কার্ড সংগ্রহ করেছেন। এর মধ্যে আবু মুহিত গাজী ছাড়াও ‘গাঙচিল টিভি’ ও ‘এনএএন টিভি’র মতো নিবন্ধনহীন মাধ্যমের কর্মীরাও অনুমতি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।এতে স্পষ্টভাবে প্রমাণ হয়, কার্ড যাচাই-বাছাই প্রক্রিয়ায় চরম অবহেলা ও অনিয়ম হয়েছে।সাংবাদিক নেতারা বলছেন- নির্বাচন কমিশন যেখানে স্বচ্ছতা ও পেশাদারিত্বের কথা বলছে, সেখানে সাতক্ষীরায় জেলা প্রশাসন নিজেরাই সেই নীতিমালাকে ভূলুণ্ঠিত করেছে। দলীয় সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পথ তৈরি করা হয়েছে। অনেকে সরাসরি জেলা প্রশাসককে এই অনিয়মের জন্য দায়ী করছেন।সাতক্ষীরার একজন সিনিয়র সাংবাদিক বলেন, প্রকৃত সাংবাদিকদের ওপর যত নিয়ম-কানুন আর ভুয়াদের জন্য সব দরজা খোলা- এটা চলতে পারে না। ভেতরে কী চলছে, তা তদন্ত ছাড়া জানা যাবে না।এ বিষয়ে জানতে বুধবার বেলা সাড়ে ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।



আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ