শিরোনাম
শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানার ভিতরে শ্রমিককে পিটিয়ে হত্যা,গ্রেফতার-১

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ৩০ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ৩০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গাজীপুর জেলা প্রতিনিধি

হৃদয় হত্যা এযেন আইয়েমে জাহেলিয়ার যুগকেও হারমানিয়েছে। সামান্য চুরির অপবাদ দিয়ে একটি তরতাজা প্রাণ শেষ করে দিলো মানুষ নামের অমানুষ। হাত-পা রশি দিয়ে বেধে তারপর তাকে বেধড়ক মারপিট করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  


ভিডিওতে দেখা যায় কিছু যুবক হৃদয়কে রশি দিয়ে বেধে টেনে হিঁচড়ে একটি কক্ষে নিয়ে যায়। তারপর কালো ছোপায় বসিয়ে মারপিট করে। এসময় তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। এর কিছুক্ষণ পর আবার হাত বাধা অবস্থায় রুম থেকে  বের করা হয়। এসময় সে ব্যাথায় কাতরাত ছিলো। এতেও মন গলেনি পাষন্ডদের।

শুক্রবার (২৭ জুন) রাতে মহানগরের কোনাবাড়ীতে অবস্থিত গ্রীনল্যান্ড লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার ভিতরে এ ঘটনা ঘটে। 


পরে শনিবার (২৮ জুন) সকালে হৃদয় এর মৃতদেহ কাপড় দ্বারা মুড়িয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা করে কারখানার নিরাপত্তা কর্মীরা। কারখানার  শ্রমিকরা উক্ত বিষয় নিয়ে জানতে চাইলে নিরাপত্তা কর্মীরা জানায় একটি চোর ধরা পড়েছিল। এসময় সে ড্রেনে পড়ে আহত হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি।  


শনিবার (২৮ জুন) দুপুরে কারখানার সকল শ্রমিক হৃদয় হত্যার বিচার চেয়ে কারখানা থেকে বের হয়ে যায়। পরে বিসিক শিল্পনগরীর অভ্যন্তরে আশে-পাশের ফ্যাক্টরি সমূহের শ্রমিকদের উৎপাদন কাজে বাঁধা প্রদান করে। কোনাবাড়ী বিসিক এলাকায় লাইফ টেক্সটাইল ও কানিজ ফ্যাশন লিঃ ফ্যাক্টরির গেইটে গিয়ে ধাক্কা ধাক্কি করে।

পরবর্তীতে কারখানা মালিকপক্ষ ছুটি ঘোষনা না দিলে শ্রমিকরা উত্তেজিত হয়ে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে তুসুকা জিন্স এর সামনে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এর উভয় লেন অবরোধ করে। পরে কোনাবাড়ী থানা ও শিল্প পুলিশ শ্রমিকদের রাস্তা হতে সরে আসতে অনুরোধ জানালে শ্রমিকরা পুলিশের উপর ইট- পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্নরক্ষার্থে ৬ রাউন্ড সাউন্ড গ্রেডেট নিক্ষেপ করিলে  শ্রমিকরা রাস্তা হইতে সরে গিয়ে বিসিক ১ নং গেইটে সমাবেত হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী, কোনাবাড়ী থানা ও শিল্প পুলিশ সমন্বয়ে শ্রমিকদের লাঠিচার্জ  করিলে বিকেল সাড়ে চারটায় সময় শ্রমিকরা চলে যায়। পরবর্তীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


এঘটনায় নিহতের বড় ভাই লিটন বাদী হয়ে শনিবার রাতেই কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে কুদ্দুস নগর পেয়ারা বাগান এলাকা থেকে হাসান মাহমুদ মিঠুন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে। 


বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ রবিউল হাসান। এঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। এঘটনার পর অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 


নিহত হৃদয় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শুকতার বাইদ গ্রামের আবুল কালাম এর ছেলে। সে গ্রীনল্যান্ড লিমিটেড কারখানায় ম্যাকানিক্যাল সেকশসনে কর্মরত ছিলো।  


আরও খবর




শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা