
।
উজ্জল হালদার
নাজিরপুর( পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের উচ্চশিক্ষার বিদ্যাপীঠ ঘোষকাঠী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল ২০২৬ - ২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান।
সকাল ১১ ঘটিকায় নিজস্ব ভবনের অডিটরিয়ামে সহকারী অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর সঞ্চালনে জাতীয় সংগীত, ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলে, কলেজের প্রতিষ্ঠাতা সুধাংশু শেখর হালদার এবং মনোরঞ্জন বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মনোরঞ্জন হালদার এর স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভাপতির স্বাগত ভাষণের পর নবীনদের এবং আগত অতিথীদের ফুলেল শুভেচ্ছার পর মূল অনুষ্ঠান শুরু হয়।
মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুন কুমার পাইক এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুত্বে সভাপতিত্বের ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলে নতুনদের উদ্দেশ্যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্য দিয়ে বক্তব্য দেন, সুপ্রিয়া খান, স্বীকৃতি সিকদার, বীনা হালদার, নবনিতা বেপারী, তৃষা হালদার,, এ সময় বক্তারা তাদের কিছু উপদেশ মূলক বক্তব্যের মাধ্যমে তাদের সাদরে গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোষকাঠী মহাবিদ্যালয়ের সভাপতি এবং পিরোজপুর জেলা প্রশাসক আলমগীর হোসেন, বিএনপি নাজিরপুর উপজেলার আহবায়ক মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব মোঃ আবু হোসেন খান, তেজদাসকাঠী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী, নাজিরপুর উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, ঘোষকাঠী মহাবিদ্যালয়ের সাবেক ভারপাপ্ত অধ্যক্ষ সুষেন কুমার হালদার, নাজিরপুর সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রতন ঢালী, শহীদ জননী-মহা বিদ্যালয়ের সহকারী অধ্যপক দুলাল রায় ও মুনীর হোসেন।
আগত অতিথি এবং অত্র প্রতিষ্ঠানের প্রভাষক, সহকারী অধ্যাপকমন্ডলী নবীনদের সহ শিক্ষার্থীদের দিক নির্দেশনা বক্তব্যের পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে অত্র প্রতিষ্ঠানের এবং আগত অতিথি শিল্পীদের নাচ,গানের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সহ সকলের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।




























